রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
আজমিরীগঞ্জে চরম বিদ্যুৎ সংকট দিনে মাত্র ২ ঘণ্টা বিদ্যুৎ পাওয়ায়,জনজীবন বিপর্যস্ত কোটালীপাড়ায় উল্টো রথযাত্রা অনুষ্ঠিত বাহুবলে যোগদানের একদিনের পরে বিতর্কিত ওসি আলী আশরাফ প্রত্যাহার। গোপালগঞ্জে বিচারকের বিরুদ্ধে আইনজীবীদের বিক্ষোভ। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বারদের মহাসমাবেশ অনুষ্ঠিত মুকসুদপুরে রিয়ান মোল্লা হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কোটালীপাড়ায় পূবালী ব্যাংক শাখায় ক্যাশলেস বাংলাদেশ সভা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে অনৈতিক কর্মকান্ডে দায়ে ৪ নারী পুরুষ আটক। বাহুবলে র‍্যাবের অভিযানে ডাকাত দলের মূলহোতা লাল মিয়া গ্রেফতার। ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটাচ্ছে ।
Title :

সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে বিজিবির অভিযানে কোটি টাকার চোরাই পণ্য জব্দ!

  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

এ কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি:
দৈনিক খবরের কন্ঠ পত্রিকা||

সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, বাসমতী চাল, মহিষ, গরু, হেয়ার অয়েল, জিরা, ক্লপ জি ক্রিম, কমলা, চিনি, মেহেদি, চকলেট, ট্যাং, শুঁটকি, সাবান, সুপারি এবং শিং মাছ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১০ মার্চ) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।

আটককৃত মালামালের সিজার মূল্য ১ কোটি ৪ হাজার ৮ শত ৭৫ টাকা।

জানা গেছে, সোমবার (১০ মার্চ) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন বাংলাবাজার, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, শ্রীপুর, দমদমিয়া, বিছানাকান্দি বিওপি এবং ডিবির হাওর স্পেশাল ক্যাম্প এই অভিযান চালায়।

এ বিষয়ে সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক গণমাধ্যমকে বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান চালিয়ে চোরাচালানি মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানি মালামালসমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews