মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ২৫ ঘোড়াঘাটে মাদকের বিশাল সিন্ডিকেট: অভিযানে ধরা পড়ছে কেবল ‘চুনোপুঁটি নলডাঙ্গা পৌরসভার অর্থবছরের ১০২ কোটি ২৫ লাখ টাকার বাজেট ঘোষণা। মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’অনুষ্ঠিত গোয়াইনঘাটে শ্বশুরবাড়ি থেকে স্বর্ণ চুরির অভিযোগ,ভাই-বোনের বিরুদ্ধে আদালতে মামলা! শিবপুর উপজেলার বিভিন্ন অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। লাখাই মুড়িয়াউকে হত্যার আসামি বানিয়াচং থেকে র‍্যাবের অভিযানে গ্রেফতার। শিবপুর শিক্ষকের বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জ শ্রীমঙ্গল সড়কে যাত্রীবাহি বাস, মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১,
Title :

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে হরিণের মাংসসহ আটক – ৫

  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

হারুন শেখ রামপাল বাগেরহাট সংবাদদাতা।

সুন্দরবনের শিবসা নদীতে কোস্টগার্ডের অভিযান পরিচালনা করে ২৫ কেজি হরিণের মাংস সহ ৫ জন হরিণ শিকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন। আটককৃত ও হরিণ শিকারীরা হলেন মোঃ ইমরান গাজী (২৪), আবদুর রহিম (৪৩), রোকন উজ জামান (৩৫), আবু মুসা (৩৬), এবং মোঃ মামুন (৩৫)। এরা সকলেই খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। বুধবার (১২ মার্চ) রাতে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন। তিনি বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে ১২ মার্চ বুধবার বিকাল ৪ টায় কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবনের শিবসা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে একটি কাঠের বোট তল্লাশি করে ২৫ কেজি হরিণের মাংস এবং হরিণ শিকারের ৮০ টি ফাঁদ সহ ০৫ জন হরিণ শিকারী কে আটক করা হয়। জব্দকৃত হরিণের মাংস, হরিণ শিকারের ফাঁদ ও কাঠের ডিঙ্গি নৌকাসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হড্ডা ফরেস্ট অফিস এর নিকট হস্তান্তর করা হয়। কোস্টগার্ডের এই কর্মকর্তা আরো বলেন, কোস্টগার্ড পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও বন্যপ্রাণী রক্ষার পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি দমন, মাদক নিয়ন্ত্রন ও জননিরাপত্তায় পাশাপাশি উপকূলীয় নদী ও সমুদ্র এলাকায় যে কোন ধরনের উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews