রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
নলডাঙ্গা মোবাইল কোর্ট অভিযানে ২ লক্ষ টাকা মূল্যের চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস । দৃষ্টি হারানোর বিচার পাওয়ার করুণ আকুতি ছাত্রদল নেতা ইয়ামিন হাসানের। গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছটিকা মিছিলে পুলিশের সহিত সংঘর্ষ। নবীগঞ্জ থানা হাজতে ‘জয় বাংলা’ স্লোগান, এ,এসআই ও নারী কনস্টেবল ক্লোজড। গোয়াইনঘাটে মাদকমুক্ত আলীরগ্রাম গড়তে যুব সমাজের উদ্যোগে বৈঠক, শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত। লালমাইয়ে নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করে প্রশংসা কুড়িয়েছেন ইউএনও সুব্রত বিশ্বাস দাস গোয়াইনঘাটে গ্লোবাল ট্যুরস এন্ড ট্রাভেলসের শুভ উদ্বোধন, স্থানীয়দের মাঝে নতুন আশার আলো। গোয়াইনঘাটে চোরাই তিন গরু উদ্ধার, গ্রেপ্তার ১ কোটালীপাড়য় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা।
Title :

কোস্টগার্ডের অভিযানে ২৮ কেজি হরিণের মাংসসহ শিকারী আটক

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

হারুন শেখ রামপাল বাগেরহাট সংবাদদাতা।

সুন্দরবনের নলিয়ানে অভিযান চালিয়ে ২৮ কেজি হরিণের মাংস সহ ১ হরিণ শিকারীকে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন।

শুক্রবার (১৪ মার্চ) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ৯ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবন সংলগ্ন নলিয়ানের বালুর মাঠ এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে ২৮ কেজি হরিণের মাংসসহ ১ জন হরিণ শিকারীকে আটক করা হয়। আটক হরিণ শিকারী মোঃ ইয়াসিন গাজি (২৭) খুলনা জেলার দাকোপ উপজেলার বাসিন্দা।

তিনি আরও বলেন, জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হড্ডা ফরেস্ট অফিস এর কাছে হস্তান্তর করা হয়।

কোস্টগার্ড পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও বন্যপ্রাণী রক্ষার পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি দমন, মাদক নিয়ন্ত্রন ও জননিরাপত্তায় পাশাপাশি উপকূলীয় নদী ও সমুদ্র এলাকায় যে কোন ধরনের উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে বলেও জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews