1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
খানপুর মানবকল্যাণ সংস্থার পক্ষ থেকে, অসহায় হতদরিদ্রদের মাঝে চাউল বিতরণ, নিরাপত্তাহীনতায় উত্তাল গোয়াইনঘাট: অপহরণ ও গ্যাং দৌরাত্ম্যের বিরুদ্ধে মানববন্ধন! হবিগঞ্জে র‍্যাবের অভিযানে সানজিদা হত্যা মামলার আসামি গ্রেফতার। গোয়াইনঘাটে দীঘি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিলম্ব, জনমনে প্রশ্ন ও হতাশা। যৌতুক নির্যাতনে স্ত্রীর আত্মহত্যা, স্বামী গ্রেপ্তার ঘোড়াঘাটে বসতবাড়িতে ভয়াবহ আগুন: ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা। তেল বাজার থেকে উধাও এবং জ্বালানি তেলে নৈরাভোজ্যজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন গণ ভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাগেরহাটে ১১দলীয় ঐক্যের লিফলেট বিতরণ। হবিগঞ্জের কালীগাছতলায় সেনাবাহিনীর অভিযানে চাঁদা উত্তোলনের দায়ে ৩জন আটক। কাকাইলছে মাহতাবপুরের রাস্তার বেহাল অবস্থা,পাকাকরণের দাবি এলাকাবাসীর।

মাইক্রোবাস চালকদের হামলায় বৈষম্যবিরোধীর ৩ ছাত্র প্রতিনিধি আহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

 

সংবাদদাতা : দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন প্রতিনিধি মাইক্রোবাসচালক ও সহযোগিদের হামলায় আহত হয়েছেন। উচালিয়াপাড়া মাইক্রোবাস স্ট্যান্ডে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ইরফান খান, আলিফ মাহমুদ নাহিদ ও মোহাম্মদ মোয়াজ্জেম। এর মধ্যে ইরফান খান গুরুতর আহত হয়েছেন। তাকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনার খবর পেয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা প্রতিনিধি বায়েজিদুর রহমান সিয়ামসহ অন্যান্যরা আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান। এ ঘটনায় আহত ইরফান খান এর পরিবার মামলা দায়ের করেছেন।
আহতরা জানান, রবিবার রাত দশটার দিকে সরাইল-নাসিরনগর সড়কের ধরন্তী এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যায় মাইক্রোবাস।
চাপা দেওয়া গাড়িটির পিছু নিয়ে স্থানীয়রা উলাচিয়াপাড়া মাইক্রোস্ট্যান্ডে গিয়ে সেটিকে আটক করে। ছাত্র প্রতিনিধিরা সেখানে গিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এলে ছাত্র প্রতিনিধিরা মাইক্রোবাসটিকে থানায় নিয়ে যেতে পুলিশকে অনুরোধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে মাইক্রোস্ট্যান্ডের লোকজন ছাত্র প্রতিনিধিদের সঙ্গে প্রথমে বাগবিতান্ডায় জড়ায়। এ সময় একটি ঢিল পড়ে মাইক্রোবাসের গ্লাস ভেঙ্গে যায়। এতে ক্ষুব্ধ হয়ে তারা ছাত্র প্রতিনিধিদের উপর হামলা চালায়। এসময় অন্তত তিনজন আহত হয়। এর মধ্যে ইরফান খানকে গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, হামলার ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসার জন্য মাইক্রো স্ট্যান্ডের সাতজনকে আটক করে থানায় আনা হলে পরবর্তীতে তাদেরকে আহতের পরিবার কর্তৃক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট