রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
বিএনপির ৪৭ নেতাকে ওমরাহ পালনে পাঠালেন নেত্রকোনা -৪ আসনের এমপি বাবর। পুটিয়া ইউনিয়ন শিবপুরের জন্য রাজা ইউনিয়ন আলহাজ্ব মঞ্জুর এলাহী এমপি। গোয়াইনঘাট সরকারি কলেজে নবীনবরণ ও ‘প্রতীতি’র বর্ষপূর্তি উদ্‌যাপন গোপালগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। গোপালগঞ্জের কাশিয়ানীতে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন। চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার।
Title :

কালীগঞ্জে জাতীয় সংকট বইয়ের মোড়ক উন্মোচন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

মোঃমাহাবুবুর রহমান।
কালীগঞ্জ(ঝিনাইদহ)থেকে।

প্রখ্যাত সাংবাদিক ও কলামিষ্ট আলহাজ্ব এম এ কাদের এর লেখা “জাতীয় সংকট” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার ( ১৮ মার্চ) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের খয়েরতলায় অবস্থিত ইউনিভার্স্যাল পোল্ট্রি হ্যাচারীজ লিমিটেড নামক নিজ ব্যবসায়ীক প্রতিষ্ঠানে মোড়ক উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ্ব শহীদুল ইসলাম, উচ্চকন্ঠ অনলাইন পোর্টালের সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, সাংবাদিক জামির হোসেন,শাহজাহান আলী সাজু, রফিকুল ইসলাম মন্টু, সোহেল আহমেদ, জাকারিয়া হোসেন, নয়ন খন্দকার, শাহজাহান আলী বিপাশ, তোফাজ্জেল হোসেন তপু, হুমায়ুন কবির সোহাগ, সোলাইমান হোসেন,ইকবাল হোসেন এবং লেখকের সহধর্মিনী মাহবুবা ফেরদৌস রাখী প্রমুখ। সাংবাদিক ও কলামিষ্ট এম এ কাদের দীর্ঘদিন যাবত বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে কলাম লেখেন। বিভিন্ন জাতীয় পত্রিকায় তার প্রকাশিত কলাম গুলো নিয়ে জাতীয় সংকট শিরোনামে এই বইটি এবারের একুশে বই মেলায় প্রকাশিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews