1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে মন্দিরের প্রতিমা ভাঙচুর,ঘটনাস্থল প্রশাসনের পরিদর্শন। বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান।  নবীগঞ্জ উপজেলা যুবশক্তির আহবায়ক কমিটি গঠিত। মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের পহেলা বৈশাখ উদযাপন” বাগেরহাটে ২০এপ্রিল হাম-রুবেলা টিকাদান শুরু ৬মাস থেকে ৪ বছর ১১মাস বয়সীদের ঠিকা প্রদান করা হবে।   ঘোড়াঘাটে বর্ণাঢ্য আয়োজনে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু। নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক। অপহরণের ২৪ ঘন্টায় ভিকটিম উদ্ধার ৫ জন গ্রেপ্তার শায়েস্তাগঞ্জে বিভিন্ন অনিয়মের,দায়ে র‍্যাব,সেনাবাহিনী,ম্যাজিস্ট্রেটের অভিযান। সত্যের পথে নিঃশর্ত আত্মসমর্পণ।

নরসিংদীতে ডাকাতি ও দর্শন মামলার আসামি সহ গ্রেফতার চার।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃ নরসিংদীতে অদ্য ২৭ মার্চ ২০২৫ ইং বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান, তিনি জানান
গত ২৪ মার্চ মনোহরদী থানায় একটি ক্লু লেস ডাকাতি মামলা দায়ের করেন,নেসলে বাংলাদেশ পিএলসি কোম্পানীর ডিলার অয়ন কুমার দাস। মামলায় উল্লেখ করেন,মেসার্স অয়ন ট্রেডিং নেসলে বাংলাদেশ পিএলসি কোম্পানীর ডেলিভারীম্যান ১। কিরন হোসেন (২৪),২। মেহেদী মৃদুল (১৯) ও ড্রাইভার ৩। মোঃ পলাশ মিয়া(২৭)গণ মনোহরদী থানার চালাকচর ও লেবুতলা ইউনিয়নের বিভিন্ন দোকানে নেসলে কোম্পানীর মিনি কাভার্ডভ্যান যোগে মালামাল বিক্রয় করে টাকা নিয়ে মনোহরদী আসার পথে লেবুতলা ইউপির গজারিয়া সুইজ গেইটের মাঝখানে পাকা রাস্তার উপর পৌছামাত্র অজ্ঞাতনামা ৭/৮ জন ডাকাত একটি সাদা রং এর মাইক্রোবাস যোগে এসে রাস্তায় বেরিকেড দিয়ে মিনি কাভার্ডভ্যানের গতিরোধ করে, চাইনিজ কুড়াল, চাপাতি ও অন্যান্য দেশী অস্ত্রসস্ত্র দিয়ে মিনি কাভার্ডভ্যান ভাংচুর করে নগদ দুই লক্ষ আটত্রিশ হাজার সাতশত টাকা ও ৩টি মোবাইল নিয়ে যায়।
পরে পুলিশ সুপার আব্দুল হান্নান এর নির্দেশনায় শিবপুর মডেল থানার সার্কেল, সহকারী পুলিশ সুপার মোঃ রায়হান সরকার এর নেতৃত্বে মনোহরদী থানার অফিসার ইনচার্জ আব্দুল জব্বার অভিযান চালিয়ে,পরিকল্পিত সাজানো ডাকাতি নাটকের ২জন ডেলিভারীম্যান ও ১জন ড্রাইভারকে আটক করে, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করেন।পুলিশ সুপার সাংবাদিকদের আরো জানান,গত ২৫ মার্চ মনোহরদীর থানার চর মান্দালিয়ার আব্দুল আলীর ভুট্টা ক্ষেতে মানসিক ভারসাম্যহীন নারীকে সুমন মিয়া (৪২) জোরপূর্বক ধর্ষণ করে। সংবাদ পেয়ে মনোহরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে শারীরিকভাবে অসুস্থ দেখে স্থানীয় লোকজনের সহায়তায়
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। পরবতীর্তে ভিকটিমের বড় বোন মৌসুমী আক্তার অভিযোগ দাখিল করলে থানায় নিয়মিত মামলা রুজু করেন। মনোহরদী থানা পুলিশ বুধবার রাতে অভিযুক্ত সুমন মিয়াকে গ্রেফতার করেন। গ্রেফতাকৃত সুমন মিয়া মনোহরদীর চরমান্দালিয়ার জয়নাল মিয়ার ছেলে। সংবাদ সম্মেলন শেষে পুলিশ সুপার আব্দুল হান্নান গত ২ মাসে নরসিংদীর বিভিন্ন থানার জিডিমুলে হারানো ২৪০ টি মোবাইল উদ্ধার করে, মোবাইলের সঠিক মালিকদের হাতে তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট