1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সড়কের পোদ্দারবাড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলের মৃত্যু। ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে। গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু। ঘোড়াঘাটে শহীদ মিনার ও স্বাস্থ্যকেন্দ্রের পাশে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ এলাকাবাসী। গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট নির্বাচনে আজিজুর সভাপতি, জাবেরুল সাধারণ সম্পাদক নির্বাচিত। গোপালগঞ্জে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার রাজবাড়ীতে বন্ধুর বিয়ের দাওয়াত না পেয়ে, রাস্তায় নেমে বন্ধুদের বিক্ষোভ মিছিল। ঘোড়াঘাট করতোয়া নদীতে হাঁস আনতে গিয়ে ডুবে সাকোয়াত নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু। গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা!

নরসিংদীতে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম তরান্বিত বাস্তবায়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃ নরসিংদীতে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার নিমিত্তে সিআরভিএস বাস্তবায়ন সংক্রান্ত দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সিআরভিএস ও ভাইটাল স্ট্যাটাজিক এর সহায়তায় নরসিংদী জেলা প্রশাসন এ প্রশিক্ষণ এর আয়োজন করেন। অদ্য ৮/৪/২৫ ইং মঙ্গলবার দুপুরে নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী এর সভাপতিত্বে ও স্থানীয় সরকার বিভাগ উপ-পরিচালক মৌসুমি সরকার রাখির সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মন্ত্রিপরিষদ বিভাগ সচিব, সম্বনয় ও সংস্কার জাহেদা পারভীন।
এ সময় বক্তব্য রাখেন মন্ত্রী পরিষদ বিভাগ অতিরিক্ত সচিব, সম্বনয় ও সংস্কার মোহাম্মদ খালেদ হাসান, যুগ্ম সচিব ড. আশরাফুল আলম, যুগ্ম সচিব ফিরোজ আহমেদ,সাবেক সচিব ও ভাইটাল স্ট্যাজিকস এর বাংলাদেশ প্রতিনিধি নজরুল ইসলাম, নরসিংদী সিভিল সার্জন ডাঃ সৈয়দ মোঃ আমিরুল হক শামীম, নরসিংদী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ শামসুজ্জামান, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি মো: নাজমুল হাসান, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক অনজন দাস, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার , শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন , রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ রানা,শিবপুর উপজেলা নির্বাহী অফিসার , বেলাব উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম, মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এম এ মহামিন আল জিহান, পলাশ উপজেলা নির্বাহী অফিসার মাশফিকা হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হক,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিহাব সারার অভি, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফিউর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান পাটোয়ারী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খালিদ হোসেন শিমুল, সহকারী কমিশনার ( ভূমি) শিবপুর মুঃ আব্দর রহিম । জেলা শিক্ষা কর্মকর্তা এ এস এম আব্দুল খালেক, নরসিংদী পৌরসভা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান প্রমুখ।
এ ছাড়া এ প্রশিক্ষন কর্মশালায় জেলার প্রশাসনিক কর্মকর্তা, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার, সদর পাঁচদোনা ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ লোকমান হোসেন ও পুটিয়া ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন সহ ইউনিয়ন পরিষদ সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগন অংশগ্রহণ করেন। প্রশিক্ষন কর্মশালায় শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট