1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, ঐতিহাসিক ঘোড়াঘাটের উন্নয়ন মূলক পরিকল্পনার চতুর্থ প্রস্তাবনা। ঘোড়াঘাট থানায় আটককৃত কোটি কোটি টাকার সম্পদ অজতনে অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। রাজবাড়ীতে ১২ বছরের বাকপ্রতিবন্ধিকে ধর্ষণ, ৫৮ বছরের ধর্ষক গ্রেপ্তার। মাধবপুর কৃষি জমি,ছড়া,থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা, মুকসুদপুরে হাসপাতাল থেকে দুই মহিলা দালালকে ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড গোয়াইনঘাটে ট্রাকভর্তি অবৈধ কসমেটিকস ও ব্যাটারি জব্দ, গ্রেপ্তার ২ পাংশায় গণধর্ষণ মামলার দুই আসামী গ্রেফতার। জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের ছাতা পেলেন শিশু শিক্ষার্থীরা ঘোড়াঘাটে জমাজমি নিয়ে বিরোধে দুই পক্ষের মধ্যে সংর্ঘষে আহত ১

হবিগঞ্জের সহিংসতা প্রতিরোধে জন প্রতিনিধিদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

 

সিনিয়র রিপোর্টার বাহার উদ্দিন, বাহার,

হবিগন্জে রাজনৈতিক- সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ ও প্রান্তিক জনগোষ্ঠীর গনতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় নির্বাচিত জনপ্রতিনিধিদে র সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) সকাল থেকে দিনব্যাপী এ সংলাপ হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে হবিগঞ্জ নাগরিক প্লাটফর্ম এর আহবায়ক অধ্যাপক ইকরামুল ওয়াদুদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব বন্ধু মঙ্গল রায় এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন লাখাই উপজেলার বামৈ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ( ইউ,পি) চেয়ারম্যান, হাজী আজাদ হোসেন ফুরুক ,হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়ন পরিষদএর চেয়ারম্যান কায়সার রহমান ।
নাগরিক প্লাটফর্ম এর যুগ্ম আহবায়ক অধ্যাপক জাহান আরা খাতুন, অ্যাডভোকেট শায়লা খান, চাঁদ সুলতানা চৌধুরী, মোহাম্মদ বাহার উদ্দিন, মহিউদ্দিন আহম্মেদ রিপন, এবং বাবুল মল্লিক।
হবিগঞ্জ জেলার নয়টি উপজেলা যুব ফোরামের আহ্বায়ক বৃন্দ দিনব্যাপী অনুষ্ঠানমালা অংশগ্রহণ করেন।
জনপ্রতিনিধিদের সাথে উপজেলা যুব ফোরাম এর মেলবন্ধন এবং নাগরিক প্ল্যাটফর্ম এর সহযোগিতায় জেলার সম্প্রীতি এবং রাজনৈতিক সচেতন জনগোষ্ঠী তৈরিতে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে প্রাণবন্ত আলোচনা উপস্থাপিত হয় এবং বিভিন্ন দিক নির্দেশনার মধ্য দিয়ে দিনের কার্যক্রম সম্পন্ন হয়। রূপান্তর আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী কাজী মফিজুর রহমান প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য এবং যুব ফোরাম ও নাগরিক প্ল্যাটফর্ম এর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনা পরবর্তীতে জনপ্রতিনিধিরা স্থানীয় পর্যায়ে সম্প্রীতি রক্ষায় নানা রকমের পদক্ষেপ এর কথা উল্লেখ করেন সাথে সাথে জনসম্পৃক্ত এবং জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় তারা যুব ফোরাম ও নাগরিক প্লাটফর্ম এর সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট