সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টি আর সি) পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত। কোম্পানীগঞ্জে কুরআনের হাফিজ ৪ শিক্ষার্থী, পেলেন সম্মানসূচক পাগড়ি কোটালীপাড়ায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আওয়ামী লীগের বিক্ষোভ,মিছিল। আনন্দ ভ্রমণে জাতীয় সাংবাদিক সংস্থা লালমাই উপজেলা শাখার নেতৃবৃন্দ। গোপালগঞ্জে পুলিশের মহাপরিদর্শকের উপস্থিতিতে কল্যাণ সভা অনুষ্ঠিত। গোপালগঞ্জে জেলাকারাগারে দায়িত্বরত আনসার সদস্যদের খাবার ছিনতাই। কোটালিপাড়ায় ওয়ার্ড বিএনপি’র সভাপতির বাড়িতে আগুন ধরিয়ে দিল দুর্বৃত্তরা গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে পুলিশের আইজিপি। নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। গোয়াইনঘাটের লেঙ্গুড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে সেলিম আহমদ (সাগর)কে ঘিরে আলোচনা!
Title :

গোয়াইনঘাটে হাল চাষের সময় নিজের ট্রাক্টর উল্টে ড্রাইভার  নিহত!

  • প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫
  • ৩৪০ বার পড়া হয়েছে

এ কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি:
দৈনিক খবরের কন্ঠ পত্রিকা||

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জমি হাল চাষের সময় ট্রাক্টর উল্টে আব্দুল মালিক (৩৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। সে উপজেলার ৪নং লেঙ্গুড়া ইউনিয়নের গুরুকচি(দারিখাই) গ্রামের রফিক উদ্দীনের ছেলে।

শনিবার (১০ মে) দুপুরে সদর ইউনিয়নের তিতারাই নামক স্থানে দুর্ঘটনাটি ঘটেছে ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে যুবক  আব্দুল মালিক নিজের ট্রাক্টর দিয়ে জমি হাল চাষের সময় ট্রাক্টরটি উল্টে যায় ওই সময় দুর্ঘটনাটি ঘটে।

পরে স্থানীয়রা উদ্ধার করে গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোয়াইনঘাট ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ড্রাইভার আব্দুল মালিক নিজের ট্রাক্টর দিয়ে জমি চাষ করতে গেলে মোড় ঘুরানোর সময় ট্রাক্টর উল্টে সে দুর্ঘটনার শিকার হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিযে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমরা তার সুরতাহল রিপোর্ট তৈরি করে পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের হাতে হস্তান্তর করেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews