1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সদর, লাখাই ও তদন্ত কেন্দ্রে আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার। ধারালো অস্ত্রসহ, পুলিশের হাতে গ্রেফতার, মোহাম্মদ আজিজ, ২৮, গ্রেপ্তার , নরসিংদীতে র‍্যাব-১১ এর অভিযানে ১০০ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ আটক দুই। তানোরে নবান্ন ও বীজ বিনিময় উৎসব-১৪৩২ অনুষ্ঠিত  ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশন আয়োজিত “শিক্ষাবৃত্তি পরীক্ষা ২০২৫” সম্পন্ন। গোপালগঞ্জে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার। নরসিংদী কাউন্সিল অব কনজিউমার এক্টিভিস্টদের কার্যক্রম ও কনটেস্টে রূল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। গোয়াইনঘাটে ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে আনন্দ মিছিল ও গণসংযোগ। নবীগঞ্জে কৃষি জমির মাটি কাটার অভিযোগে ২ লাখ টাকা জরিমানা রাতের অন্ধকারেও নজরদারি: স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএনও’র হঠাৎ পরিদর্শন!

মোহনগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে,শিক্ষকের বিরুদ্ধে মামলা!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

 

আরিফুল ইসলাম
মোহনগঞ্জ, (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সানোয়ারুল ইসলাম (২৬) নামে এক শিক্ষকের মামলা হয়েছে।

সানোয়ারুল উপজেলার কারাচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
ঘটনার পর অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নিয়ে পলাতক রয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার সকালে মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে গত রোববার (১৮ মে) শিক্ষক সানোয়ারুলের বিরুদ্ধে মামলা হয়।

সানোয়ারুল উপজেলার কয়রাপাড়া গ্রামের বাসিন্দা। ৮-৯ মাস আগে তিনি করাচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড় উঠে শিক্ষক সানোয়ারুলের। বিষয়টি শারিরিক সম্পর্ক পর্যন্ত গড়ায়। সপ্তাহ খানেক আগে ওই ছাত্রীকে নিয়ে মোহনগঞ্জ শহরের শিশুপার্ক এলাকায় ঘুরতে আসেন তিনি তাদের অস্বাভাবিক ঘনিষ্ঠতা লোকজনের নজরে এলে এলাকার লোকজন তাদের আটক করে। পরে আলোচনা সাপেক্ষে এক পর্যায়ে তারা ছাড়া পান। বিষয়টি এলাকায় জানাজানি হলে সানোয়ারুলকে বিয়ের চাপ দেয় ওই ছাত্রী। কিন্তু সানোয়ারুল বিয়েতে অস্বীকৃতি জানান। পরে ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে সানোয়ারুলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে। তদন্ত করে ১৮ মে মামলা রেকর্ড করে পুলিশ। তবে মামলার পরপরই অসুস্থতা কারণ দেখিয়ে স্কুল থেকে ছুটি নিয়ে পালিয়ে যান সানোয়ারুল।

করাচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, ঘটনার বিষয়ে আমার জানা নেই। তবে ১৯ মে থেকে স্কুলে আসেননি সানোয়ারুল। পরে শিক্ষা অফিসে কল করে জানতে পারি তিনি অসুস্থতাজনিত ছুটি নিয়ে গেছেন। ৩১ মে পর্যন্ত তার ছুটি রয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন বলেন, অসুস্থতাজনিত কারণে ছুটি নিয়েছেন সহকারী শিক্ষক সানোয়ারুল। চিকিৎসকের ব্যবস্থাপত্র জমা দিলে তো আমাদের কিছু করার থাকে না। তবে এ সংক্রান্ত কাগজের একটি কপি স্কুলের প্রধান শিক্ষকের কাছে থাকার কথা।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, একাধিকবার ধর্ষণের তথ্য প্রমাণসহ মামলা দিয়েছে ওই মেয়ে। মামলার পর ওই শিক্ষককে গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান চালনো হয়েছে। একবার ঢাকায় তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়েছে। তবে কৌশলে তিনি পালিয়ে যান। যেখানেই থাকুক তাকে গ্রেপ্তার করা হবে। এদিকে ভুক্তভোগী মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

ছবি- অভিযুক্ত শিক্ষক সানোয়ারুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট