1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাটে পুলিশের ‘ফোর্স মোবিলাইজেশন ড্রিল’ ও বিশেষ অভিযান নলডাঙ্গা’র পাটুলে, ট্রাকের চাপায় ভাংড়ী ব্যবসায়ী নিহত।  পানছড়িতে পশু জবাই ও কোরবানির পশুর চামড়া সংরক্ষণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত। গোপালগঞ্জ সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।  আজমিরীগঞ্জে পুলিশের নিরাপত্তা জোরদার। কোরবানি সত্য, ত্যাগ ও আত্মশুদ্ধির অনন্ত আধ্যাত্মিক শিক্ষা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের প্রেস ব্রিফিং। পানছড়ি থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত ঘোড়াঘাটে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন।  সিলেটে র‍্যাব সদস্য ইমন আচার্য্য ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত।

দিনাজপুরে বিজিবির অভিযানে ফেন্সিডিল ও মদ তৈরির উপকরন উদ্ধার!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

 

মোঃ আনোয়ারুল কবীর স্বপন বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুর জেলার সদর ও বিরামপুর থানায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ফেন্সিডিল ও বিপুল পরিমাণ বাংলাসদেশী মদ তৈরি উপকরন সহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২১জুন) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীন দাইনুর বিওপির একটি টহলদল দিনাজপুর সদর থানার কনজকুড়ি গ্রামের মাঠের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

অন্যদিকে, একই দিনে বিজিবির বিরামপুর বিশেষ ক্যাম্পের একটি টহলদল বিরামপুর থানার পাহানপাড়া গ্রামের শামসুলের চায়ের দোকানের পার্শ্ববর্তী স্থান থেকে ২৩ হাজার ৭৫ পিস বাংলাদেশী মদ তৈরি বড়ি জব্দ করে।

আটককৃত মাদকদ্রব্যগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৬ হাজার ১২৫ টাকা বলে জানিয়েছে বিজিবি। সমস্ত মাদকদ্রব্য বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক অতিরিক্ত পরিচালক মেজর সাজ্জাদুল ইসলাম জানান, “চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি’র নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট