1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সড়কের পোদ্দারবাড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলের মৃত্যু। ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে। গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু। ঘোড়াঘাটে শহীদ মিনার ও স্বাস্থ্যকেন্দ্রের পাশে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ এলাকাবাসী। গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট নির্বাচনে আজিজুর সভাপতি, জাবেরুল সাধারণ সম্পাদক নির্বাচিত। গোপালগঞ্জে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার রাজবাড়ীতে বন্ধুর বিয়ের দাওয়াত না পেয়ে, রাস্তায় নেমে বন্ধুদের বিক্ষোভ মিছিল। ঘোড়াঘাট করতোয়া নদীতে হাঁস আনতে গিয়ে ডুবে সাকোয়াত নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু। গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা!

লালমাই ওএমএস ডিলার রাকিব হোসেন বাবুলের স্মারকলিপি প্রদান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৩৮১ বার পড়া হয়েছে

 

আহসান উল্লাহ রাজু স্টাফ রিপোর্টার (কুমিল্লা)

লালমাই উপজেলাধীন বাগমারা দঃ বাজারস্থ মেসার্স ইসরাত ভেরাইটিজ স্টোর এর সত্বাধীকারী ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস কর্তৃক ওএমএস এর ডিলার মোঃ রাকিব হোসেন বাবুল কুমিল্লা জেলা প্রশাসক, কুমিল্লা জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার ও লালমাই উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

১ জুলাই (মঙ্গলবার) মোঃ রাকিব হোসেন বাবুল স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করেন বিগত ৫জুন দৈনিক শিরোনাম পত্রিকা ওএমএস এর ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।আবেদনের শেষ তারিখ ২২জুন রবিবার ছিলো। বিজ্ঞপ্তি প্রকাশের পর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস বরাবর নিয়ম অনুযায়ী সকল কাগজ পত্র জমা করেন। সে মোতাবেক গত ২৯ জুন উপজেলা সহকারী কমিশনার ভূমি নির্দিষ্ট সেন্টারে সরেজমিনে ৮টি আবেদন ও দোকান ঝাচাই বাচাই করেন এবং বিক্রয় কেন্দ্র পরিদর্শন করেন। উপজেলা ওএমএস এর ডিলার নিয়োগ কমিটি তিনটি আবেদনের মধ্যে দুইটি কে অবৈধ ঘোষণা করে মেসার্স ইসরাত ভেরাইটিজ স্টোর কে বৈধ ঘোষনা করেন।

সম্পূর্ণ কার্যক্রম উপজেলা নির্বাহী অফিসার এর অফিস কক্ষে অনুষ্ঠিত হয়, এতে কোনো অনিয়ম হয়নি।

উল্লেখ্য যে লালমাই উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর আহবায়ক মোঃ নোমান হোসেন ও সদস্য সচিব মোঃ সাদ্দাম হোসেন সহ ৮/১০জন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনায় লালমাই উপজেলার ভাবমূর্তি নষ্ট ও উপজেলা প্রশাসনের আতংক সৃষ্টি করায় দায়ীদের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন এবং তার পাশাপাশি বৈষম্য বিরোধী জেলা এবং কেন্দ্রীয় কমিটি কে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের আবেদন জানান ওএমএস এর ডিলার মোঃ রাকিব হোসেন বাবুল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট