1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়ায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদী জনসমাবেশ মোহনগঞ্জে পুলিশের ধাওয়ায় ১০ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা ফেলে পালাল চোর। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি’র রাধাগঞ্জ ইউনিয়নের সাধারণ সম্পাদক বহিষ্কার সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ,ঝুঁকি নিয়ে চলাচল২০গ্রামের মানুষ। পাংশায় আদালতের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ। গোয়াইনঘাট সদর ইউনিয়নের ওলির খালের ওপর সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ গোপালগঞ্জে কুশলা ইউনিয়নের ছাত্রদলের সভাপতি মারুফের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। ঝিনাইদহে বাকিতে চা না দেওয়ায় সংঘর্ষে জড়াল দুই পক্ষ গোয়াইনঘাট অটো চালক সমবায় সমিতির ১৬ সদস্যের নতুন কমিটি গঠন। মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে কোটালীপাড়ার রতি কান্ত নিহত।

নরসিংদীর মাধবদী বাজারে প্রায় শতাধিক দোকান আগুনে পুড়ে ছাই।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃ নরসিংদীর মাধবধীতে অদ্য ৪ জুলাই শুক্রবার ভোর ৫টার দিকে মাধবদী বাজারের মুড়ি ও স্বর্ণ পট্টি এলাকায় এ আগুনের ঘটনা ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁচ্ছে এবং স্থানীয়দের চেষ্টায় প্রায় ২ ঘণ্টা পর সকাল ৭টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে। তবে সম্পূর্ণ আগু নিয়ন্ত্রণে আনতে ৫ ঘন্টা সময় লাগে, এতে কোনো হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি।স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে মাধবদী বড় মসজিদ থেকে মাইকে আগুন লাগার খবর প্রথমে প্রচার করা হলে স্থানীয় এলাকাবাসী ও আশপাশের ব্যবসায়ীরা আগুন নেভাতে ছুটে আসেন। মূহুর্তের মধ্যে আগুন একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছড়িয়ে পড়ে। এরপর একে একে দমকল বাহিনীর মাধবদী, নরসিংদী ও পলাশ স্টেশনের ৭টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আগুনের তীব্রতায় মুদি,খাদ্যপণ্যের এবং স্বর্ণের প্রায় শতাধিক দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও বলতে পারছেন না কেউ। অগ্নিকাণ্ডে কোটি কোটি টাকা ক্ষতিসাধন হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রায়হান আহমেদ বলেন, ভোর ৫টার দিকে আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুতই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে একে একে আরও ইউনিট যুক্ত হয়। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সকাল ১০টা পর্যন্ত সময় লাগে। এঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি আরও বলেন, কি কারণে আগুনের সূত্রপাত ঘটে তা সঠিক এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট