1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
শ্রীমতপুর গ্রামে নিরীহ পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে সোহেল চক্র। বাগেরহাট প্রেসক্লাবে ইফতার মাহফিলে ঐকবদ্ধ ৪ এমপি নরসিংদীর শিবপুরে মেডিকেল কলেজ হবে আলহাজ্ব মনজুর এলাহী এমপি। দিনাজপুরের কাহারোলে শাহাপাড়া খাল খনন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মালামাল না কিনে ভুয়া ভাউচারে বিদ্যালয়ের টাকা উত্তোলন, তদন্ত শুরু করেছে মাউশি চুনারুঘাটে র‍্যাবের অভিযানে কালভার্টের নিচে থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ। নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌ উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত। মাধবপুরে এলজিইডির রাস্তার মাটি বিক্রির অভিযোগ বাগেরহাটে ৭টি অবৈধ ইটভাটার ৪ লাখ কাঁচা ইট ধ্বংস

মোহনগঞ্জে গাঁজাসহ আটক ৪, ভ্রাম্যমাণ আদালতে সাজা।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

 

আরিফুল ইসলাম
মোহনগঞ্জ, নেত্রকোনা প্রতিনিধি।

নেত্রকোনার মোহনগঞ্জে মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে গাঁজাসহ চার যুবককে আটক করেছে পুলিশ।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এরআগে সোমবার সন্ধ্যায় পৌরশহরের শিয়ালজানি খালের পাড় থেকে তাদের আটক করা হয়।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকদের মধ্যে মোহনগঞ্জ পৌরশহরের দৌলতপুর এলাকার মো. ইকরামুল হোসেনকে  (২৮) পাঁচ দিনের কারাদণ্ড, মো. রহমত উল্লাহকে (২৭) ১৫ দিনের কারাদণ্ড।

টেংগাপাড়া এলাকার মো. গোলাম রনিকে (২৭) ১৫ দিনের কারাদণ্ড ও বারহাট্টা উপজেলার ছয়গাঁও এলাকার নুর মোহাম্মদকে (২৫) পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদে সোমবার সন্ধ্যায় ওসি আমিনুল ইসলামের নেতৃত্বে পৌরশহরের শেয়ালজানি খাল পাড় এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে গাঁজাসহ আটক করা হয়। বিষয়টি সহকারী কমিশনারকে (ভূমি) অবহিত করা হয়। পরে আসামিদের স্বীকারোক্তি ও স্থানীয়দের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ সাজা দেন সহকারী কমিশনারকে (ভূমি) এম এ কাদের।

মোহনগঞ্জ থানার ওসি  মো. আমিনুল ইসলাম বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে মোহনগঞ্জ থানা পুলিশ বদ্ধপরিকর। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট