1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সদর, লাখাই ও তদন্ত কেন্দ্রে আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার। ধারালো অস্ত্রসহ, পুলিশের হাতে গ্রেফতার, মোহাম্মদ আজিজ, ২৮, গ্রেপ্তার , নরসিংদীতে র‍্যাব-১১ এর অভিযানে ১০০ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ আটক দুই। তানোরে নবান্ন ও বীজ বিনিময় উৎসব-১৪৩২ অনুষ্ঠিত  ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশন আয়োজিত “শিক্ষাবৃত্তি পরীক্ষা ২০২৫” সম্পন্ন। গোপালগঞ্জে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার। নরসিংদী কাউন্সিল অব কনজিউমার এক্টিভিস্টদের কার্যক্রম ও কনটেস্টে রূল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। গোয়াইনঘাটে ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে আনন্দ মিছিল ও গণসংযোগ। নবীগঞ্জে কৃষি জমির মাটি কাটার অভিযোগে ২ লাখ টাকা জরিমানা রাতের অন্ধকারেও নজরদারি: স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএনও’র হঠাৎ পরিদর্শন!

আজিম নগরে মাদকবিরোধী উদ্যোগ! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

 

মো : সাইফুর রহমান ,
আজমিরীগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড আজিম নগর লম্বাহাটিতে মাদক সেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এলাকাবাসী। এলাকার যুবসমাজের উদ্যোগে এবং মুরুব্বিদের সহযোগিতায় শুক্রবার রাত ১০.৩০ মিনিটে এক জরুরি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে মাদক সংক্রান্ত অপরাধ ও এর ভয়াবহ প্রভাব নিয়ে গভীর আলোচনা করা হয়।
সালিশে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ পৌর বিএনপির সেক্রেটারি মো : কুতুব উদ্দিন , বিশিষ্ট মুরুব্বী মো : তাহের মিয়া ,মো : সামসু মিয়া ,মো : আহমেদ মিয়া ,আফসার মিয়া ,মো : রাজু মিয়া ,মাসুদ রানা,নাঈম মাহমুদ সহ এলাকার মুরব্বী ও যুবকরা ।

সালিশে উপস্থিত মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি মাদক ব্যবসা ও সেবনের মাধ্যমে এলাকার সুনাম নষ্ট করছে। এর ফলে এলাকার তরুণ সমাজ ধ্বংসের পথে যাচ্ছে এবং সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

এলাকার সুনাম রক্ষার্থে ও মাদকমুক্ত করতে মুরুব্বি ও যুবকদের সম্মতি ক্রমে সালিশে
চিহ্নিত সকল মাদক সেবী ও কারবারিকে অবিলম্বে এলাকা ত্যাগ করার জন্যে সিদ্ধান্ত গ্রহণ করেন ও ভবিষ্যতে কেউ মাদক সংক্রান্ত কার্যক্রমে জড়িত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ,মাদকমুক্ত এলাকা গড়তে স্থানীয় যুবক ও প্রবীণদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে।

এলাকার মুরুব্বিরা জানান, “আমরা আমাদের সন্তানদের সঠিক পথে রাখতে চাই। মাদক কোনোভাবেই বরদাস্ত করা হবে না। যারা এই নোংরা কাজে জড়িত, তারা এলাকা ছেড়ে চলে যাক।”

স্থানীয় যুবকরা বলেন, “এ উদ্যোগ শুধু আমাদের এলাকার জন্য নয়, পুরো সমাজের কল্যাণে। মাদকবিরোধী আন্দোলনে সবাইকে এগিয়ে আসতে হবে।”

উল্লেখ্য, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এই পদক্ষেপ প্রশংসনীয় উদ্যোগ হিসেবে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। এলাকাবাসী আশা করছে, সবার সম্মিলিত প্রচেষ্টায় আজিম নগর সহ পুরু আজমিরীগঞ্জ তথা পুরু বাংলাদেশ একটি সম্পূর্ণ মাদকমুক্ত ও শান্তিপূর্ণ এলাকায় পরিণত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট