শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য
Title :

কালীগঞ্জে ঘোড়ার গাড়িতে চড়িয়ে স্কুল শিক্ষকের বিদায় সংবর্ধনা

  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি।

ঝিনাইদহের কালীগঞ্জে ঘোড়ার গাড়িতে চড়িয়ে স্কুল শিক্ষক ও অফিস সহায়কের বিদায় জানিয়েছেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকালে শহরের সরকারি নলডাঙ্গা ভৃষণ পাইলট মাধমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমানকে বিদায় সংবর্ধনা জানানো হয়।
বিদায় সংবর্ধনা উপলক্ষে বিদ্যালয়টির হলরুমে স্মৃতিচারণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়টির সভাপতি মো. দেদারুল ইসলাম,
উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) শাহীন আলম,
প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা,
সিনিয়র শিক্ষক রুহুল আমিনসহ অন্যান্যরা।
আয়োজকরা জানান, দীর্ঘদিন এই প্রতিষ্ঠানে চাকুরি করেছেন শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমান।
তারা সম্প্রতি অবসরে গেছেন। তাদের বিদায় সংবর্ধ্বনা স্মরণীয় করে রাখতে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায় জানানো হয়েছে।
এ সময় বিদ্যালয়টির শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা বলেন,
চাকুরি জীবনের অবসর সবাইকে নিতে হবে।
আজ আমরা ইংরেজি শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমানকে বিদায় জানাচ্ছি।
এটা কষ্টের হলেও সবাইকে মেনে নিতে হবে।
আর এই বিদায়ের দিনটি স্মরণীয় করে রাখতে তাদের দুইজনকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায় জানানো হয়েছে।

MahabuburRahman
কালীগঞ্জ, ঝিনাইদহ
01715–267605

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews