1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সত্যের পথে নিঃশর্ত আত্মসমর্পণ। কাশিয়ানীতে ইয়াবা, গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার এক বাগেরহাটে গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল । সাংবাদিকতার সরকারি নীতিমালা ছাড়া সংগঠন এর মূল্য নেই সাংবাদিক কামাল প্রধান। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল  মাধবপুরে ৭৮ লক্ষ টাকার ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ কোটালীপাড়ায় দুই মাদক সেবিকে ছয় মাসের সাজা ও ২হাজার টাকা অর্থদণ্ড । সীমানা প্রাচীরের অভাবে ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা কোটালীপাড়ায় ভেজাল গুড় কারখানায় অভিযান: ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটে আদিবাসী শিক্ষার্থী ও দুস্থ পরিবারে অনুদান বিতরণ।

সাংবাদিক নেতা কাদের গণি ও মাসুদুর রহমান অসুস্থতায় দোয়া অনুষ্ঠিত!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

 

 

নুরুল আবছার নুরী চট্টগ্রাম  বিভাগীয় প্রতিনিধি!

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) কেন্দ্রীয় মহাসচিব ও ফটিকছড়ি কৃতি সন্তান কাদের গণি চৌধুরী এবং লন্ডনপ্রবাসী লীম ফাউন্ডশনের চেয়ারম্যান সাংবাদিক মাসুদুর রহমানের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগষ্ট) রাতে সদরের উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বরণ্যে ব্যক্তিবর্গ ছাড়াও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশেষ দোয়া মাহফিলে উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা সাংবাদিক নেতা কাদের গণি চৌধুরী এবং উপজেলা প্রেসক্লাবের দাতা সদস্য লন্ডনপ্রবাসী ও লীম ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক মাসুদুর রহমানের রোগ মুক্তি কামনা, সকল সাংবাদিক এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মহান আল্লাহ দরবারে দোয়া প্রার্থনা করা হয়। নেতৃবৃন্দ তাদের দ্রুত সুস্থতায় মহান আল্লাহর দরবারে দোয়া চান।
ক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরী এতে সভাপতিত্ব করেন। নির্ধারিত আলোচনায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এস এম আক্কাছ, সাধারণ সম্পাদক সোলাইমান আকাশ, মো. সেলিম, সালাহউদ্দিন জিকু, ওবাইদুল আকবর রুবেল, মো. জিপন উদ্দিন, এইচ এম সাইফুদ্দীন, কামরুল হাসান সবুজ, ইউসুফ আরফাত, সংগঠক আখতারুজ্জামান নূর, শাফায়াতুজ্জামান শাহীন, আল মাহমুদ রিয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ তাদের আশু রোগমুক্তি এবং তাদের জীবনকাল দীর্ঘায়ু কামনা করে বিশেষ মুনাজাত করেন। প্রেসক্লাবের সদস্য মাওলানা নুরুল আবসার নূরী মুনাজাত পরিচালনা করেন।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে বিএফইউজের কেন্দ্রীয় মহাসচিব কাদের গণি চৌধুরী এবং ফটিকছড়ির কৃতিসন্তান লন্ডনপ্রবাসী লীম ফাউন্ডশনের চেয়ারম্যান মাসুদুর রহমান অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট