1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সর্বশেষ :
পানছড়িতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে গন সচেতনতা সভা অনুষ্ঠিত লালমাইয়ে হাম- রুবেলা টিকা প্রদানের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ফটিকছড়িতে অকটেনের আগুনে দগ্ধ ফিলিং স্টেশন ম্যানেজারের মৃত্যু ঝিনাইদহে দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কোটালীপাড়ায় জমি নিয়ে বিরোধে কৃষক নিহত নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণের ঘটনায় গনধোলাই দিয়ে পুলিশে দিলেন জনতা। কোটালীপাড়ায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদী জনসমাবেশ মোহনগঞ্জে পুলিশের ধাওয়ায় ১০ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা ফেলে পালাল চোর। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি’র রাধাগঞ্জ ইউনিয়নের সাধারণ সম্পাদক বহিষ্কার সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ,ঝুঁকি নিয়ে চলাচল২০গ্রামের মানুষ।

গোয়াইনঘাটে ২০ লক্ষ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়িকে কুপিয়ে হত্যার চেষ্টা!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৩৬৫ বার পড়া হয়েছে

 

কে আজাদ: সিলেট বিভাগীয় প্রতিনিধি:||

 

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে
বুধবার(৬ আগস্ট) আনুমানির দুপুর ১:৩০ ঘটিকায় বিশেষ অভিযান চালিয়ে চাদাবাজির অভিযোগে চাঁদাবাজ চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ।

আটককৃত ব্যক্তির নাম দুলাল তালুকদার(৪৯) তিনি ১১নং মধ্য জাফলং ইউনিয়ন বাউরভাগ হাওরের মৃত সাখাওয়াত তালুকদারের ছেলে ও গোয়াইনঘাট উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা দলের সহ সাধারণ সম্পাদক মো.রিয়াজ উদ্দিন তালুকদারের ভাই।

স্থানীয় সুত্রে জানা যায়,স্বৈরাচার সরকারের পতনের পর রিয়াজ উদ্দিন তালুকদার ও তার গ্রুপের লোকজন অবৈধভাবে জমি দখল সন্ত্রাসী সহ বেপরোয়াভাবে চাঁদাবাজির আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার বাংলাবাজার এলাকায় দাঙ্গাহাঙ্গামার সৃষ্টি সহ বার বার নিরীহ ব্যবসায়িদের উপর আক্রমণ চালিয়ে এলাকার আইনশৃঙ্খলার অবনতির অপচেষ্টায় রয়েছেন চক্রটি।
অনুসন্ধান অনুযায়ী গেলো ৫ই আগস্টের পর সিলেটের কোতওয়ালি থানা(এসএমপি) এবং গোয়াইনঘাট থানায় চাঁদাবাজি সন্ত্রাসী দাঙ্গাহাঙ্গামা সহ্ উল্লেখিত বিভিন্ন এজাহার নামীয় অপরাধে অভিযুক্ত রিয়াজ উদ্দিন তালুকদার ও তার সহযোগীদের বিরুদ্ধে ৭টি মামলার বিচারাধীন নথিপত্র পাওয়া গেছে।এ ছাড়াও রিয়াজুদ্দিন ও তার সহযোগীদের বিরুদ্ধে ২০ লক্ষ টাকা চাঁদা দাবী করার অভিযোগ পাওয়া গেছে।

বিশ লক্ষ টাকা চাঁদা না পেয়ে রিয়াজ তালুকদারের যোগসাজশে গত ২৯/৭/২০২৫ ইং তারিখ মঙ্গলবার ভোর সকালে উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয় শ্রমিক দলের সহ-সভাপতি ব্যবসায়ি মো.আলী হোসেনকে নয়াগাংয়ের পাড় এলাকায় চাইনিজ কুড়াল দিয়ে প্রাণে হত্যার চেষ্টা করেন রিয়াজ উদ্দিন তালুকদারের ভাই দুলাল তালুকদার ও তার সহযোগীরা।এসময় আলী হোসেনের সুরচিৎকার শুনতে পেয়ে আসপাশের লোকজন এগিয়ে আসলে আলী হোসেনের সাথে থাকা নগদ দুই লক্ষ পচাশি হাজার টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় আলী হোসেনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় আলী হোসেনের ভাই এমারত হোসেন বাদী হয়ে রিয়াজ উদ্দিন তালুকদার সহ্ ৮জনের নাম উল্লেখ করে এবং আরো ১০/১২জনকে অজ্ঞাত রেখে সংঘটিত ঘটনার বিবরণে গোয়াইনঘাট থানায় এজাহার দায়ের করেন।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো.তোফায়েল আহমদ জানান, চাঁদাবাজি ও ব্যবসায়িকে হত্যার চেষ্টা অভিযোগে দুলাল তালুকদার নামের একজনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট