1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
পানছড়িতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে গন সচেতনতা সভা অনুষ্ঠিত লালমাইয়ে হাম- রুবেলা টিকা প্রদানের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ফটিকছড়িতে অকটেনের আগুনে দগ্ধ ফিলিং স্টেশন ম্যানেজারের মৃত্যু ঝিনাইদহে দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কোটালীপাড়ায় জমি নিয়ে বিরোধে কৃষক নিহত নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণের ঘটনায় গনধোলাই দিয়ে পুলিশে দিলেন জনতা। কোটালীপাড়ায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদী জনসমাবেশ মোহনগঞ্জে পুলিশের ধাওয়ায় ১০ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা ফেলে পালাল চোর। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি’র রাধাগঞ্জ ইউনিয়নের সাধারণ সম্পাদক বহিষ্কার সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ,ঝুঁকি নিয়ে চলাচল২০গ্রামের মানুষ।

বিজয়নগর কে বিভক্তের প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

 

আব্দুল মতিন
বিজয়নগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া, ৭ আগস্ট:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলাকে বিভক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে আবারও বিক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন তারা।

প্রায় দুই ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিজয়নগরের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কয়েক হাজার মানুষ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তারা ‘বিজয়নগরকে দ্বিখণ্ডিত করার ষড়যন্ত্র বন্ধ করো’সহ নানা প্রতিবাদী স্লোগান দেন।

বক্তারা বলেন,
“স্বাধীনতার পর থেকে তিতাস পূর্বাঞ্চলের ১০টি ইউনিয়ন নানা অবহেলার শিকার। এবার বিজয়নগর উপজেলাকে বিভক্ত করার ষড়যন্ত্র করে উন্নয়নকে বাঁধাগ্রস্ত করার চেষ্টা চলছে। আমরা এই জনবিরোধী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই।”

তারা ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনকে পূর্বের মতোই বহাল রাখার দাবি জানান এবং অবিলম্বে খসড়া সীমানা পরিবর্তন বাতিলের আহ্বান জানান।

উপজেলার ক্ষোভের মূল কারণ:

বিজয়নগরের বুধন্তী, চান্দুরা ও হরষপুর ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সঙ্গে যুক্ত করার খবরে এলাকাবাসীর মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। ভৌগোলিকভাবে ইউনিয়নগুলো উপজেলা সদরের নিকটবর্তী এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় এ সিদ্ধান্তকে অযৌক্তিক বলছেন স্থানীয়রা।

এসময় বিক্ষোভে উপস্থিত ছিলেন ‘দ্বিখণ্ডিত বিজয়নগর প্রতিরোধ সর্বদলীয় সংগ্রাম পরিষদ’-এর নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও পেশাজীবীদের প্রতিনিধিরা।

ইসির সিদ্ধান্ত ও আপত্তির সুযোগ:

জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের অংশ হিসেবে নির্বাচন কমিশন (ইসি) ৩৯টি আসনের খসড়া তালিকা প্রকাশ করেছে। এই তালিকার ওপর আপত্তি, দাবি ও অভিযোগ জানানোর সুযোগ রয়েছে ১০ আগস্ট পর্যন্ত। এরপর শুনানি শেষে চূড়ান্ত সীমানা তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট