1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সড়কের পোদ্দারবাড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলের মৃত্যু। ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে। গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু। ঘোড়াঘাটে শহীদ মিনার ও স্বাস্থ্যকেন্দ্রের পাশে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ এলাকাবাসী। গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট নির্বাচনে আজিজুর সভাপতি, জাবেরুল সাধারণ সম্পাদক নির্বাচিত। গোপালগঞ্জে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার রাজবাড়ীতে বন্ধুর বিয়ের দাওয়াত না পেয়ে, রাস্তায় নেমে বন্ধুদের বিক্ষোভ মিছিল। ঘোড়াঘাট করতোয়া নদীতে হাঁস আনতে গিয়ে ডুবে সাকোয়াত নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু। গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা!

সিলেট উপশহর থেকে বিএনপি নেতা গ্রেফতার!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

 

মীর দুলাল বিশেষ প্রতিবেদক!

সিলেট নগরীর শাহজালাল উপশহর এলাকা থেকে আমিনুর রহমান চৌধুরী সিফতা নামের ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিফতা সিলেট নগরীর দক্ষিণ সুরমার লালাবাজারে পাপড়ি রেস্টুরেন্টে ভাঙচুরের মামলার প্রধান আসামি।

 

মঙ্গলবার রাতে দক্ষিণ সুরমা থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মো. মিজানুর রহমান জানান, মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় সিলেট নগরীর শাহজালাল উপশহর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত আমিনুর রহমান চৌধুরী লালাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং শাহ সিকন্দর গ্রামের ইছাক মিয়ার ছেলে।
এর আগে একই মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

আটক সিফতাকে আজ বুধবার কোর্টে পাঠানো হবে।
উল্লেখ্য, ১৫ আগস্ট লালাবাজারের মসজিদের যাত্রীছাউনি ভেঙে ড্রেন করার জেরে পাপড়ি রেস্টুরেন্টে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

এ সময় হামলায় রেস্টুরেন্টের মালিক ও বাজার মসজিদ কমিটির কোষাধ্যক্ষ জুবায়ের আহমদ লিটনসহ প্রায় ৩০ জন আহত হন।

এ ঘটনায় ১৭ আগস্ট জুবায়ের আহমদের ছোট ভাই খালেদ আহমদ রাসেল বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা করেন। ওই মামলার প্রধান আসামি বিএনপি নেতা আমিনুর রহমান সিফতা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট