রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
নলডাঙ্গা মোবাইল কোর্ট অভিযানে ২ লক্ষ টাকা মূল্যের চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস । দৃষ্টি হারানোর বিচার পাওয়ার করুণ আকুতি ছাত্রদল নেতা ইয়ামিন হাসানের। গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছটিকা মিছিলে পুলিশের সহিত সংঘর্ষ। নবীগঞ্জ থানা হাজতে ‘জয় বাংলা’ স্লোগান, এ,এসআই ও নারী কনস্টেবল ক্লোজড। গোয়াইনঘাটে মাদকমুক্ত আলীরগ্রাম গড়তে যুব সমাজের উদ্যোগে বৈঠক, শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত। লালমাইয়ে নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করে প্রশংসা কুড়িয়েছেন ইউএনও সুব্রত বিশ্বাস দাস গোয়াইনঘাটে গ্লোবাল ট্যুরস এন্ড ট্রাভেলসের শুভ উদ্বোধন, স্থানীয়দের মাঝে নতুন আশার আলো। গোয়াইনঘাটে চোরাই তিন গরু উদ্ধার, গ্রেপ্তার ১ কোটালীপাড়য় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা।
Title :

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির নির্মিত ভবনের শুভ উদ্বোধন। 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

খালেদ আহমদ,
সিলেট থেকে –

অদ্য ০৪/০৯/২০২৫ খ্রিঃ বিকাল ১৭.০০ ঘটিকায় সিলেট কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজার পুলিশ ফাঁড়ি পুনঃনির্মিত ভবনের শুভ উদ্বোধন ও মতবিনিময় সভায় অনুষ্ঠিতহয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার জনাব মোঃ রেজাউল করিম, পিপিএম-সেবা মহোদয়।

পুলিশি সেবা আরও বেগবান করার লক্ষ্যে এসএমপি‘র পুলিশ কমিশনার মহোদয় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির পুনঃনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন।

এ সময় পুলিশ কমিশনার মহোদয় বক্তব্যে বলেন, “বন্দর একটি অত্যন্ত ঐতিহ্যবাহী স্থান। এই জায়গার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। বন্দরবাজার পুলিশ ফাঁড়ি একটি গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত, যা নগরীর অন্যতম ব্যস্ত ব্যবসায়িক এলাকা হিসেবে পরিচিত। কার্যক্রমের দিক থেকে এই ফাঁড়ি থানার চেয়েও কম নয়। তিনি আরও বলেন, “আমরা কোনো রাজনৈতিক দলের পুলিশ নই, আমরা এই দেশের পুলিশ।

আমরা রাষ্ট্রীয়ভাবে দায়িত্বপ্রাপ্ত, তাই আমাদের দায়বদ্ধতা অনেক বেশি। আমরা শান্তিপ্রিয় জনগণের বন্ধু। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি সুরক্ষিত পরিবেশ গড়ে তোলাই পুলিশের দায়িত্ব। তিনি অপরাধ দমনে জনসচেতনতাকে গুরুত্ব দিয়ে বলেন: “অপরাধ দমনে জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনারা তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করেন এবং সম্মিলিতভাবে কাজ করি, তাহলে আইন-শৃঙ্খলা রক্ষা অনেক সহজ হবে। তিনি থানার ‘ওপেন হাউজ ডে’ তে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “এর মাধ্যমে উন্মুক্তভাবে সমস্যার কথা বলা যায় এবং ঐক্যবদ্ধভাবে সমস্যার সমাধান করা যায়। কমিশনার মহোদয় উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বলেন: “আমি সিলেটে দায়িত্ব গ্রহণ করেছি এক বছর হলো। এ সময়ে আমি অনুভব করেছি—আপনারা পুলিশকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন। এটি আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। সিলেটের প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা থাকবে।

এখানে আমি ভালোবাসা ও সম্মান পেয়েছি। আমি যেখানেই যাই না কেন, সিলেটের প্রতি আমার এই ভালোবাসা অটুট থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন এসএমপি’র বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকগণ, ব্যবসায়ীবৃন্দ ও অন্যান্য অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews