শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজবাড়ীর পাংশায় সাপ্তাহিক পাংশা বার্তার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। লালমাইয়ে  বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ রেলি অনুষ্ঠিত। নরসিংদীর শিবপুরের খুনি শাকিলের সুরির আঘাতে পিতা বাসেদ খুন। গোপালগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের – ৫২৫২ তম আবির্ভাব দিবস পালিত। কোটালীপাড়ায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত নরসিংদীর রায়পুরায় সমীবাদ গ্রামে সাব্বির আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেফতার। কোম্পানীগঞ্জে ১৬০ যুবকের ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ প্রশিক্ষণ। গোপালগঞ্জে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নলডাঙ্গায় সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধনে- হুইপ দুলু। চুনারুঘাটে অবৈধ ৭ করাতকল সিলগালা।
Title :

গোপালগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

লুৎফর সিকদার- গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার এই প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালিত হয়।আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলি বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু এবং জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক শামীম আহমেদ খান।

বক্তারা বলেন, বর্তমান সরকার সাক্ষরতার হার বৃদ্ধি ও শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করছে। প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে শিক্ষা খাতকে আরও এগিয়ে নিতে হবে। পাশাপাশি জেলা পর্যায়ে প্রতিটি শিক্ষার্থীকে শিক্ষার আলোয় আলোকিত করতে শিক্ষা সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews