বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ।
Title :

তানোরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী আলোচনা সভা অনুষ্ঠিত। 

  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

মো রাজু আহমেদ( রাজশাহী) জেলা প্রতিনিধি:

রাজশাহী তানোরে : ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোরে রোববার দুপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বণ্যাঢ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সভাপতি ও নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, সাধারণ সম্পাদক চাদপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান।

তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সিনিয়র সহ-সভাপতি ও কালীগঞ্জ হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মিজানুর রহমান, তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সহ-সভাপতি ও ছাঐড় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহম্মেদ, তানোর উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি মহিলা কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম।

তানোর উপজেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সাংগঠনিক সম্পাদক ও কোয়েলা হাট ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মজিবর রহমান, তানোর উপজেলা মাদ্রাসা শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সভাপতি সরনজাই দাখিল মাদ্রাসার সুপার, তানোর বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক সাইদুর রহমানসহ তানোর উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার প্রধান শিক্ষক সহকারী শিক্ষক শিক্ষিকাগন উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই বছর ” শিক্ষকদের ক্ষমতায়ন: স্থিতিস্থাপকতা জোরদার করা, স্থায়িত্ব গড়ে তোলা ” এর উপর জোর দেওয়া হয়েছে। এই চ্যালেঞ্জিং সময়ে, শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের জন্য স্থিতিস্থাপকতা, অভিযোজন এবং উদ্ভাবনের আলোকবর্তিকা হিসেবে আবির্ভূত হয়েছেন। উল্লেখ্য, শিক্ষকদেরকে স্মরণ করা এবং তাঁদেরকে সম্মান জানানোর জন্য ইউনেস্কোর উদ্যোগে ১৯৯৪ খ্রিষ্টাব্দ থেকে প্রতি বছর অক্টোবরের ৫ তারিখ বিশ্ব শিক্ষক দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews