1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সড়কের পোদ্দারবাড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলের মৃত্যু। ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে। গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু। ঘোড়াঘাটে শহীদ মিনার ও স্বাস্থ্যকেন্দ্রের পাশে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ এলাকাবাসী। গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট নির্বাচনে আজিজুর সভাপতি, জাবেরুল সাধারণ সম্পাদক নির্বাচিত। গোপালগঞ্জে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার রাজবাড়ীতে বন্ধুর বিয়ের দাওয়াত না পেয়ে, রাস্তায় নেমে বন্ধুদের বিক্ষোভ মিছিল। ঘোড়াঘাট করতোয়া নদীতে হাঁস আনতে গিয়ে ডুবে সাকোয়াত নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু। গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা!

মইনীয়া আইসিটি ডিপার্টমেন্টের ২য় পূর্ণমিলনী অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

 

সিলেট জেলা বিশেষ প্রতিনিধি || মোঃ আশরাফ উদ্দীন ||

আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের অশেষ রহমত ও প্রিয় মুর্শিদের কদমে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপনপূর্বক মইনীয়া আইসিটি ডিপার্টমেন্টের ২য় পূর্ণমিলনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শুক্রবার, ১৭ই অক্টোবর ২০২৫ ইং, ঢাকার গ্র্যান্ড প্রিন্স কনফারেন্স হলে।

আওলাদে রাসুল (ﷺ), নবী বংশের ৩২তম নূরানী আওলাদ,
মইনীয়া যুব ফোরাম-এর সম্মানিত সভাপতি,
শাহ্জাদায়ে গাউছুল আযম সাইয়্যিদ মাশুক-এ-মইনুদ্দীন আল্-হাসানী ওয়াল হোসাইনী আল্-মাইজভান্ডারী (মাঃজিঃআ)।

মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা খলিফা শাহ মোহাম্মদ আসলাম হোসাইন আল-মাইজভান্ডারী।

কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জনাব মোহাম্মদ নাঈম মাসুদ জয়। ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ আহমদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও সালাম শেষে উপস্থিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
প্রধান অতিথি তাঁর আলোচনায় মইনীয়া আইসিটি ডিপার্টমেন্টের কার্যক্রমের প্রশংসা করে বলেন,

মইনীয়া আইসিটি ডিপার্টমেন্ট মাইজভান্ডার মইনীয়া মঞ্জিলের রোল মডেল। সকলে অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছে। এই ডিপার্টমেন্ট ইনশাআল্লাহ আরও বহুদূর এগিয়ে যাবে।

তিনি ভবিষ্যৎ কার্যক্রমের দিকনির্দেশনা প্রদান করেন এবং উপস্থিত সবার জন্য দোয়া করেন।

সদস্যদের অংশগ্রহণ দেশ-বিদেশ থেকে আইসিটি ডিপার্টমেন্টের ছেলে-মেয়ে সদস্যবৃন্দ অনলাইনে ও সরাসরি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সদস্য মোঃ মুক্তার হোসেন মেনন ও তানজিনা আল তানহা।

শেষ পর্বে মিলাদ, কিয়াম, জিকির, নাতে রাসুল (সঃ) ও মুনাজাত পরিচালনা করেন
শাহ্জাদা সাইয়্যিদ মাশুক-এ-মইনুদ্দীন আল্-হাসানী ওয়াল হোসাইনী আল্-মাইজভান্ডারী (মাঃজিঃআ)।

মইনীয়া আইসিটি ডিপার্টমেন্টের দ্বিতীয় পূর্ণমিলনী অনুষ্ঠানটি পরিপূর্ণ উচ্ছ্বাস, সৌহার্দ্য ও অনুপ্রেরণার মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট