বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

নরসিংদীতে পুলিশের পোশাক পরে ডাকাতির সময় তিন ডাকাত গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

নরসিংদীতে পুলিশের পোশাক পরে ডাকাতির সময় তিন ডাকাত গ্রেফতার ।

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদীর সদর উপজেলার মাধবদীর ডাঙ্গা এলাকায় পুলিশের পোশাক পরে ডাকাতির সময় জনসাধারণের সহযোগিতায় তিনজন ডাকাতকে গ্রেফতার করেছেন মাধবদী থানা পুলিশ। অদ্য ২২ অক্টোবর বুধবার ভোর রাতে মাধবদী থানা এলাকার পাঁচদোনা টু ডাঙ্গা রোডের আমদিয়া বাজার সংলগ্ন টাওয়াদি ব্রিজের উপর এ ঘটনা ঘটে। মাধবদী থানার অফিসার্স ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান ভোর রাতে একদল ডাকাত পুলিশ সদস্য পরিচয় দিয়ে টাওয়াদি ব্রিজ এলাকায় ডাকাতির করছে। এ খবর পেয়ে মাধবদী থানা অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম এর দিকনির্দেশনায় এস আই মোঃ আল আমিন ও এস আই মিজানুর রহমান এর নেতৃত্বে মাধবদী থানা পুলিশ এর টিম দ্রুত ঘটনাস্থলে অভিযান চালান।অভিযানে জনসাধারণের যৌথ সহযোগিতায় তিনজন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হন। ডাকাতরা হলেন ১/
মোঃ আরিফুল ইসলাম আরিফ (৩৩) ২/ আলমগীর হোসেন (৩২) ৩/ মোঃ শামীম (৩৬)।
গ্রেফতার কৃতদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে ৩টি চাকু,দুইটি পুলিশ এর রিফলেক্টিং ভেস্ট,দুইটি মোবাইল ফোন,ডাকাতিতে ব্যবহৃত ১টি সিএনজি এবং লুট করা ১,২০০ টাকা। গ্রেফতার কৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও ছিনতাই সহ বিভিন্ন মামলা রয়েছে। মাধবদী থানা অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম বলেন, এটি ছিল পরিকল্পিত ডাকাতির চেষ্টা। দ্রুত অভিযান পরিচালনা করে ডাকাতিতে ব্যবহৃত সামগ্রীসহ তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া রযেছে। তিনি আরো বলেন আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি মাধবদী থানা এরিয়ার ভিতরে যে কোন অপরাধ মূলক কর্মকান্ড করিতে না পারে সেদিকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। অপরাধী যেই হোক না কেন মাধবদী থানা এলাকায় অপরাধ করে কেউ পার পাওয়ার কোন সুযোগ নেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews