1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, ঐতিহাসিক ঘোড়াঘাটের উন্নয়ন মূলক পরিকল্পনার চতুর্থ প্রস্তাবনা। ঘোড়াঘাট থানায় আটককৃত কোটি কোটি টাকার সম্পদ অজতনে অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। রাজবাড়ীতে ১২ বছরের বাকপ্রতিবন্ধিকে ধর্ষণ, ৫৮ বছরের ধর্ষক গ্রেপ্তার। মাধবপুর কৃষি জমি,ছড়া,থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা, মুকসুদপুরে হাসপাতাল থেকে দুই মহিলা দালালকে ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড গোয়াইনঘাটে ট্রাকভর্তি অবৈধ কসমেটিকস ও ব্যাটারি জব্দ, গ্রেপ্তার ২ পাংশায় গণধর্ষণ মামলার দুই আসামী গ্রেফতার। জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের ছাতা পেলেন শিশু শিক্ষার্থীরা ঘোড়াঘাটে জমাজমি নিয়ে বিরোধে দুই পক্ষের মধ্যে সংর্ঘষে আহত ১

পাংশা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আজাদ,সম্পাদক মিঠুন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

 

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর পাংশা উপজেলা প্রেসক্লাবের দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের জেলা প্রতিনিধি মিঠুন গোস্বামী কে সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) রাত ৮ টার দিকে পাংশা উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটিতে অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম (সাপ্তাহিক পাংশা বার্তা), সহ-সাধারণ সম্পাদক অতুল সরকার (দৈনিক সংবাদ চিত্র), অর্থ সম্পাদক আব্দুস সোবহান (সাপ্তাহিক পাংশা বার্তা),দপ্তর সম্পাদক মেহেদী হাসান (সাপ্তাহিক অগ্রযাত্রা),কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম রঞ্জু (সম্পাদক সাপ্তাহিক পাংশা বার্তা),আব্দুর রহিম (প্রভাষক পাংশা মহিলা কলেজ, কলামিস্ট), রবিউল ইসলাম রাজিব (দৈনিক জনতার আদালত), সাধারণ সদস্য উৎপল সরকার (দৈনিক স্বদেশ প্রতিদিন),শারমিন সুলতানা (দৈনিক ঐশি বার্তা),মো:রবিউল ইসলাম (দৈনিক সংবাদ চিত্র),মো: তুহিন মন্ডল (দৈনিক সংবাদ চিত্র),খাইরুল ইসলাম (দৈনিক বাঙালি সময়), মানিক হোসেন (বিডিনিউজ)।

এর আগে গত শনিবার সন্ধ্যা ৬ টায় পাংশা উপজেলা প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রথম অধিবেশনে কমিটির মেয়াদ শেষ হওয়ায় সভাপতি আবুল কালাম আজাদ প্রথমেই কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। কার্যনির্বাহী সদস্য ও সাপ্তাহিক পাংশা বার্তার সম্পাদক রফিকুল ইসলাম রঞ্জুর সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেমের সঞ্চালনায় দ্বিতীয় অধিবেশনের আলোচনা শুরু হয়।
দীর্ঘ আলোচনা শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায়, সর্বসম্মতিক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ বহাল রেখে ১৬ সদস্যের কমিটি গঠন করা হয়।
অতুল সরকার ২৬-১০-২৫ /০১৭১১০৫০৯৩৭

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট