1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সড়কের পোদ্দারবাড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলের মৃত্যু। ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে। গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু। ঘোড়াঘাটে শহীদ মিনার ও স্বাস্থ্যকেন্দ্রের পাশে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ এলাকাবাসী। গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট নির্বাচনে আজিজুর সভাপতি, জাবেরুল সাধারণ সম্পাদক নির্বাচিত। গোপালগঞ্জে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার রাজবাড়ীতে বন্ধুর বিয়ের দাওয়াত না পেয়ে, রাস্তায় নেমে বন্ধুদের বিক্ষোভ মিছিল। ঘোড়াঘাট করতোয়া নদীতে হাঁস আনতে গিয়ে ডুবে সাকোয়াত নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু। গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা!

হবিগঞ্জে বিজিবির অভিযানে ৭৮ কেজি ভারতীয় গাঁজা ও ৪৭ বোতল মদ জব্দ।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।।
হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ৭৮ কেজি ভারতীয় গাঁজা এবং ৪৭ বোতল মদ জব্দ করা হয়েছে।

এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৪৩ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে উল্লেখ পরিমান মাদক জব্দ করা হয়।

রবিবার ২৫ অক্টোবর গভীর রাতে অভিযান পরিচালনা করেন (বিজিবি) ৫৫ ব্যাটালিয়ন।

ওই সময় তেলিয়াপাড়া এলাকায় শূন্য লাইনের কাছের ঝোপঝাড় থেকে মালিকবিহীন অবস্থায় ৭৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।

অন্যদিকে, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার গুটিবাড়ী এবং সিন্দুরখান বিওপি’র বিশেষ টহলদল একই দিন পৃথক দুটি অভিযানে ৪৭ বোতল ভারতীয় মদ ও ২ কেজি গাঁজা উদ্ধার করে।

হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “যেকোনো ধরনের মাদক পাচারকারী ও চোরাকারবারীদের বিরুদ্ধে বিজিবি সবসময় শক্ত অবস্থানে রয়েছে।

সীমান্ত সুরক্ষা ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “বিজিবি দেশের সীমান্ত সুরক্ষাসহ মাদক ও চোরাচালান প্রতিরোধে নিরলসভাবে কাজ করছে। পাশাপাশি সীমান্তবর্তী জনগণকে সামাজিকভাবে মাদক বিরোধী আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।”

জব্দকৃত মাদকদ্রব্যগুলো আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জে জমা দেওয়ার কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট