1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
শ্রীমতপুর গ্রামে নিরীহ পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে সোহেল চক্র। বাগেরহাট প্রেসক্লাবে ইফতার মাহফিলে ঐকবদ্ধ ৪ এমপি নরসিংদীর শিবপুরে মেডিকেল কলেজ হবে আলহাজ্ব মনজুর এলাহী এমপি। দিনাজপুরের কাহারোলে শাহাপাড়া খাল খনন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মালামাল না কিনে ভুয়া ভাউচারে বিদ্যালয়ের টাকা উত্তোলন, তদন্ত শুরু করেছে মাউশি চুনারুঘাটে র‍্যাবের অভিযানে কালভার্টের নিচে থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ। নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌ উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত। মাধবপুরে এলজিইডির রাস্তার মাটি বিক্রির অভিযোগ বাগেরহাটে ৭টি অবৈধ ইটভাটার ৪ লাখ কাঁচা ইট ধ্বংস

গোয়াইনঘাটে আল আমিন হত্যাকাণ্ডের প্রতিবাদে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

 

সিলেট জেলা প্রতিনিধি সংবাদদাতা :

সিলেটের গোয়াইনঘাট উপজেলার আহারকান্দি বাজারে স্বেচ্ছাসেবকদল নেতা আল আমিন কে হত্যার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৩১ অক্টোবর বাদ আসর স্থানীয় আহারকান্দি বাজারে এলাকার বিশিষ্ট মুরব্বি ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জালাল উদ্দিন এর সভাপতিত্বে ছাত্র নেতা মাহমুদুল হাসান এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য মুহিবুর রহমান বাবুল, গোয়াইনঘাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি আজিজুর রহমান আজিজ, বিএনপি নেতা শাহাব উদ্দিন মেম্বার, মাওলানা শফিকুর রহমান, মাওলানা আলমাস উদ্দিন, মাওলানা ফাহিম আহমদ, ছাত্র দল নেতা জুবের আহমদ, তারেক আহমদ, সুফিয়ান আহমদ, সাহেদ আহমদ প্রমুখ।

উল্লেখ্য যে গত ২৯ অক্টোবর সিলেটের গোয়াইনঘাট উপজেলার ২ নং পশ্চিম জাফলং ইউনিয়নের ঠাকুরবাড়ি গ্রামের আহারকান্দি বাজারে জমি-সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় নিহত হন সেচ্ছাসেবদল নেতা অল আমিন। তিনি ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সেচ্ছাসেবদলের সাধারণ সম্পাদক।

দু-পক্ষের সংঘর্ষের ঘঠনায উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। ঘটনায় নিহতের ভাই জমিল আহমদ বাদি হয়ে গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। সংঘর্ষে জড়িত ৮ জনকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ, বাকিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারি কর্মকর্তা তারিকুল ইসলাম ।

নিহত আল আমিন উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের আহারকান্দি এলাকার ঠাকুরবাড়ি গ্রামের মোস্তফা মিয়ার ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক এবং পেশায় একজন পরিবহন চালক ছিলেন।

গত শুক্রবার বাদ এশা হাজার হাজার মানুষের উপস্থিতির মধ্য দিয়ে আহারকান্দি মাদ্রাসা মাঠে জানাযার নামায শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে। জানাযায় উপস্থিত থেকে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল হাকিম চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আহমদ, গোয়াইনঘাট উপজেলা জামায়াতের ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা নেছার আহমদ, নায়েবে আমীর মাওলানা ফয়েজ আহমদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ ইউনিয়ন জামায়াতের সভাপতি ইমদাদ উল্ল্যাহ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম শাহীন প্রমুখ ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট