1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাটে পুলিশের ‘ফোর্স মোবিলাইজেশন ড্রিল’ ও বিশেষ অভিযান নলডাঙ্গা’র পাটুলে, ট্রাকের চাপায় ভাংড়ী ব্যবসায়ী নিহত।  পানছড়িতে পশু জবাই ও কোরবানির পশুর চামড়া সংরক্ষণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত। গোপালগঞ্জ সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।  আজমিরীগঞ্জে পুলিশের নিরাপত্তা জোরদার। কোরবানি সত্য, ত্যাগ ও আত্মশুদ্ধির অনন্ত আধ্যাত্মিক শিক্ষা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের প্রেস ব্রিফিং। পানছড়ি থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত ঘোড়াঘাটে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন।  সিলেটে র‍্যাব সদস্য ইমন আচার্য্য ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত।

গোপালগঞ্জে জেলে পাড়ায় শুঁটকি মাছের সোনালী স্বপ্ন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

গোপালগঞ্জে প্রায় দেড় লক্ষাধিক মানুষ শুঁটকি মাছ তৈরি করে জীবিকা নির্বাহ করে। কার্তিক মাসের মাঝামাঝি সময়ে
ব্যস্ত হয়ে পড়ে মৎসজীবিরা। জেলার বিভিন্ন খাল ও বিল হতে
কাঁচা মাছ সংগ্রহ করে শুঁটকি তৈরি করা হয়। জেলে পাড়ায় শুঁটকি মাছের গন্ধে চারিদিকে
টাকা উপার্জনের শুভ গন্ধ ছড়িয়ে পড়ে এবং চোখে মুখে সোনালী স্বপ্ন ও তৃপ্তির হাসি।
দেশজুড়ে মিঠা পানির দেশীয় যাছের উৎপাদন কম সত্ত্বেও গোপালগঞ্জে প্রচুর পরিমাণে শুঁটকি উৎপাদিত হচ্ছে। এখানকার শুঁটকির মান ভালো
হওয়ায় দেশ জুড়ে ব্যপক কদর।

জেলার চান্দারবিল, বড়বিল, উজানীর বিল, মধুমতি নদী, ঘাঘরনদী ও কুমার নদসহ রয়েছে অনেক ছোট-বড় জলাভূমি, খাল, নদী, কুয়া। যা দেশীয় মাছ উৎপাদনের জন্য যথেষ্ট ভূমিকা রাখছে।

জেলার উৎপাদিত শোল, টাকি, বাইন, খলিসা, পুঁটি, টেংরা, ভেদা, চিংড়িসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ দিয়ে শুঁটকি তৈরি করে।

জেলার জলিরপাড়, কলিগ্রাম, বানিয়ারচর, রাহুথর, সাতপাড়, গোলাবাড়িয়ায় গড়ে উঠেছে শুঁটকি কেনাবেচার আড়ৎ।
আশ্বিন ও অগ্রাহায়ন জুড়ে
চলে শুঁটকি মাছ তৈরির মৌসুম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট