বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া!

  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

মীর দুলাল।।

আওয়ামী লীগ আমলে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করা প্রয়াত অর্থমন্ত্রী সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়াপুত্র রেজা কিবরিয়া আবারও দল পাল্টালেন।

গণফোরাম, গণঅধিকার পরিষদ হয়ে এবার বিএনপিতে যোগ দিয়েছেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষে নির্বাচন করতে পারেন বলে জানা গেছে।

এদিকে রেজা কিবরিয়া যে আসন থেকে নির্বাচন করেন সেই আসন এখন পর্যন্ত ফাঁকাও রেখেছে বিএনপি।

সোমবার ঘোষিত ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করলেও ওই আসনসহ ৬৩ আসন ফাঁকা রেখেছে।

বুধবার (৫ নভেম্বর) গণমাধ্যমকে রেজা কিবরিয়া বলেন, ইতোমধ্যে আমি বিএনপিতে যোগদান করেছি। প্রাথমিক সদস্য ফরমও পূরণ করেছি। কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে যোগদান করব। অবশ্যই আমি ধানের শীষে নির্বাচন করব আমার এলাকায়।

২০১৮ সালের নির্বাচনেও ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে আমি হবিগঞ্জ-১ থেকে ধানের শীষে নির্বাচন করেছি।

২০১৮ সালের নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট গণফোরামে যোগ দেন রেজা। সেই ঐক্যফ্রন্টের ব্যানার থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনও করেন।

তবে তিনি পরাজিত হন। পরে সাবেক ডাকসু ভিপি নুরের নেতৃত্বে গণঅধিকার পরিষদে যোগ দিয়ে আহ্বায়কও হন তিনি।
কিছুদিন না যেতেই নুরের সঙ্গে তার বিরোধ তৈরি হয়। এ বিরোধের একপর্যায়ে রেজা কিবরিয়া কিছুটা নিজেকে গুটিয়ে নেন রাজনীতি থেকে।

পরবর্তীতে গণঅধিকার পরিষদ দুগ্রুপে ভাগ হয়ে যায়। একটি অংশের নেতৃত্বে নুর, অন্য অংশের নেতৃত্বে রেজা কিবরিয়া। বর্তমানে রেজা কিবরিয়া রাজনীতিতে সক্রিয় নেই। ছেড়ে দিয়েছেন গণঅধিকার পরিষদের পদও।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews