1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সর্বশেষ :
সত্যের পথে নিঃশর্ত আত্মসমর্পণ। কাশিয়ানীতে ইয়াবা, গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার এক বাগেরহাটে গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল । সাংবাদিকতার সরকারি নীতিমালা ছাড়া সংগঠন এর মূল্য নেই সাংবাদিক কামাল প্রধান। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল  মাধবপুরে ৭৮ লক্ষ টাকার ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ কোটালীপাড়ায় দুই মাদক সেবিকে ছয় মাসের সাজা ও ২হাজার টাকা অর্থদণ্ড । সীমানা প্রাচীরের অভাবে ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা কোটালীপাড়ায় ভেজাল গুড় কারখানায় অভিযান: ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটে আদিবাসী শিক্ষার্থী ও দুস্থ পরিবারে অনুদান বিতরণ।

পানছড়িতে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠি।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

 

মোঃহেলাল উদ্দিন, পানছড়ি খাগড়াছড়ি প্রতিনিধিঃদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের আগুন,সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে পানছড়ি উপজেলা যুবদলের আয়োজনে এ বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিয়া স্কয়ার এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন পানছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আফসার ।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ বেলাল হোসেন।

এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মহরম আলী।

সমাবেশটি সভাপতিত্ব করেন মোঃ আফসার, এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সেলিম কোম্পানি।

বক্তারা বলেন, আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠন দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের শান্তিপ্রিয় জনগণের উপর নির্যাতন চালাচ্ছে। এর বিরুদ্ধে যুবদলসহ বিএনপি পরিবার ঐক্যবদ্ধভাবে রাজপথে প্রতিরোধ গড়ে তুলবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট