বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ।
Title :

বাগেরহাটের আসন বহাল রাখার রায়ে শুকরিয়া: জেলা জামায়াত আমীর। 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

মাসুম বিল্লাহ
বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটের চারটি আসন বহাল রাখার রায়ে আল্লাহর শুকরিয়া: জেলা জামায়াত আমীর মাওলানা রেজাউল করিম
১৩ নভেম্বর, ২০২৫ ০৫:৩৫ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ১৭১
বাগেরহাটের চারটি আসন বহাল রাখার রায়ে আল্লাহর শুকরিয়া: জেলা জামায়াত আমীর মাওলানা রেজাউল করিম
মাসুম বিল্লাহ, বাগেরহাট : প্রিয় বাগেরহাটবাসী আপনারা জানানেন গত ১০ নভেম্বর ২৫ বাগেরহাটের ৪ টি আসন বহাল রাখার জন্য হাইকোর্টের বেঞ্চ যে রায় দিয়ে বাগেরহাটের অধিকার ফিরিয়ে দিয়েছে সে জন্য জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার পক্ষ থেকে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। এ অধিকার ফিরিয়ে আনার জন্য যেখানে যারা যে সব ভূমিকা রেখেছেন ও ত্যাগ স্বীকার করেছেন, কষ্ট করেছেন, সাহায্য সহযোগিতা করেছেন, তাদের সকলকেই আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি।

জাতীয় সংসদে বাগেরহাটের ৪ টি আসন থেকে ১ টি কর্তন করে নির্বাচন কমিশনের ৩ টি আসন করার প্রস্তাব করার সাথে সাথে বাগেরহাটে যে প্রতিবাদের ঝড় ওঠে সে প্রতিবাদে জামায়াতের আন্দোলনের পরিকল্পনা গ্রহণ থেকেই প্রথম কাতারে ও বলিষ্ঠ শক্তিশালী অংশগ্রহণ ছিল। আসন কর্তনের প্রতিবাদে জামায়াত মিছিল, হরতাল, অবরোধ, মানব বন্ধন,সভা, সমাবেশ, স্মারক লিপি প্রদান,নির্বাচন কমিশনে আপত্তি প্রদান, সহ সব সময় দাবি আদায়ে অগ্রণী ভূমিকা পালন করেছে। এ আন্দোলন পরিচালনার জন্য সর্বদলীয় আন্দোলনের যে প্লাটফর্ম গঠন করা হয়েছে সেখানে ও জামায়াতের সক্রিয় ভূমিকা ছিল।

আন্দোলন সফল করার লক্ষ্যে রাজপথের আন্দোলনের সাথে আইনী লড়াইয়ে ও জামায়াতের সক্রিয় অংশগ্রহণ রয়েছে। সর্বদলীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক জনাব ব্যারিষ্টার জাকির হোসেনের নেতৃত্বে যে রিট পিটিশন দাখিল করা হয়, সে পিটিশনের যৌথ আবেদন কারীর মধ্যে জেলা আমীর মাওলানা রেজাউল করিম একজন। জনাব ব্যরিষ্টার জাকির হোসেনকে আইনী লড়াইয়ের দায়িত্ব ও দেয়া হয়।

এই মামলায় আপিল বিভাগে গাজীপুরের পক্ষে বিশিষ্ট আইনজীবী জনাব এডভোকেট শিশির মনির মামলাটি লড়াইয়ের যে গুঞ্জন ওঠে তার সর্বে মিথ্যা । তিনি আইনী লড়াই ও করছেন না বলে নিশ্চয়তা পাওয়া গেছে।

এ অবস্থায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগনের মধ্যে বিভ্রান্তি ও ভুল বার্তা যেতে পারে এমন ভাষা, বাক্য ও প্রচারনা থেকে বিরত থাকাই উত্তম

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews