1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বর্ণাঢ্য আয়োজনে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু। নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক। অপহরণের ২৪ ঘন্টায় ভিকটিম উদ্ধার ৫ জন গ্রেপ্তার শায়েস্তাগঞ্জে বিভিন্ন অনিয়মের,দায়ে র‍্যাব,সেনাবাহিনী,ম্যাজিস্ট্রেটের অভিযান। সত্যের পথে নিঃশর্ত আত্মসমর্পণ। কাশিয়ানীতে ইয়াবা, গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার এক বাগেরহাটে গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল । সাংবাদিকতার সরকারি নীতিমালা ছাড়া সংগঠন এর মূল্য নেই সাংবাদিক কামাল প্রধান। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল  মাধবপুরে ৭৮ লক্ষ টাকার ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ

নরসিংদীর শিবপুরে টিসিপির বিতরণ করলে মাইকিং করতে হবে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদীর শিবপুরে খাদ্যবান্ধব কর্মসূচি,ওএমএস,ওএমএস (টিসিবি) ও ভিডব্লিউভি খাতে গুণগত মানসম্পন্ন খাদ্যশস্য বিতরণ নিশ্চিতকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে অদ্য ১৭ নভেম্বর সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মুহঃ আব্দুর রহিম, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন, মাছিমপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আবুল হারিস রিকাবদার,উপজেলা খাদ্য কর্মকর্তা সেলিম আহমেদ । আরও উপস্থিত ছিলেন জয়নগর ইউনিয়ন পরিষদ এর প্রশাসক আবু রায়হান, আয়ূবপুর ইউনিয়ন পরিষদ এর প্রশাসক আলতাফ হোসেন, দুলালপুর ইউপি চেয়ারম্যান শামীম মোল্লা,পুটিয়া ইউনিয়ন পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল হোসেনসহ উপজেলার সকল ডিলারগণ উপস্থিত ছিলেন। এসময় শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন বলেন,খাদ্যবান্ধব কর্মসূচির ওএমএস খাদ্যশস্য বিক্রির আগে মাইকিং করতে হবে। এটি ওএমএস নীতিমালা অনুযায়ী একটি বাধ্যতামূলক প্রচার প্রচারণা এবং ডিলারকে নিজ খরচে বিক্রয় কেন্দ্রের আশেপাশে এই কাজটি করতে হবে। অনিয়ম করলে ডিলারদের বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং ডিলারশিপ বাতিল করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট