1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান।  নবীগঞ্জ উপজেলা যুবশক্তির আহবায়ক কমিটি গঠিত। মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের পহেলা বৈশাখ উদযাপন” বাগেরহাটে ২০এপ্রিল হাম-রুবেলা টিকাদান শুরু ৬মাস থেকে ৪ বছর ১১মাস বয়সীদের ঠিকা প্রদান করা হবে।   ঘোড়াঘাটে বর্ণাঢ্য আয়োজনে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু। নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক। অপহরণের ২৪ ঘন্টায় ভিকটিম উদ্ধার ৫ জন গ্রেপ্তার শায়েস্তাগঞ্জে বিভিন্ন অনিয়মের,দায়ে র‍্যাব,সেনাবাহিনী,ম্যাজিস্ট্রেটের অভিযান। সত্যের পথে নিঃশর্ত আত্মসমর্পণ। কাশিয়ানীতে ইয়াবা, গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার এক

নরসিংদীর আদালত ভবনের ভিতরে দূর্বৃত্তদের হামলায় সিয়াম নামে এক যুবক আহত।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ অদ্য ২০ নভেম্বর ২০২৫ ইং বৃহস্পতিবার দুপুরের দিকে কোর্ট ভবনের ভিতরে এ ঘটনা ঘটে। কোর্ট ইন্সপেক্টর সাহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আহত সিয়াম (২৮) পলাশ থানা এলাকার ইমরান মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী জানা যায়,কোর্টের গারদখানা ও সিডি রুমের পাশে বারান্দায় পুলিশ এর পাশাপাশি বিচারপ্রার্থীরা দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। এমন সময় কয়েকজন যুবক হঠাৎ করেই বারান্দায় দাঁড়ানো সিয়াম নামে ব্যক্তির ওপর অতর্কিত হামলা চালায়। চোখের পলকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে রক্তাক্ত অবস্থায় সে মাটিতে লুটিয়ে পড়ে। হামলার পরই হামলা কারীরা দৌড়ে ৩ নং গেইট দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।এবিষয়ে জানতে চাইলে কোর্ট ইন্সপেক্টর সাহিরুল ইসলাম বলেন,আহত সিয়ামের সাথে পূর্বে শত্রুতার জের ধরে কোর্ট ভবনে সিয়াম এর ওপর দূর্বৃত্তরা লাঠি দিয়ে হামলা চালায়। এতে তার মাথা ফেটে যায়। সিসি ফুটেজ ও আহত সিয়াম এর বক্তব্য অনুযায়ী আসামীদের শনাক্ত করার কাজ চলছে। দ্রুত আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন,সিয়াম একটি মামলায় কোর্টে হাজিরা দিয়ে এসেছিলেন। এ ঘটনার পর আদালত ভবনের ভেতরে উপস্থিত আইনজীবী ও বিচার প্রার্থীদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।আদালতে আসা বিচারপ্রার্থীরা বলেন ,আদালত এর ভেতরে এবং পুলিশের উপস্থিতিতে এ ধরনের হামলা নিরাপত্তা নিয়ে সবাই আতঙ্কের মধ্যে আছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট