1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান।  নবীগঞ্জ উপজেলা যুবশক্তির আহবায়ক কমিটি গঠিত। মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের পহেলা বৈশাখ উদযাপন” বাগেরহাটে ২০এপ্রিল হাম-রুবেলা টিকাদান শুরু ৬মাস থেকে ৪ বছর ১১মাস বয়সীদের ঠিকা প্রদান করা হবে।   ঘোড়াঘাটে বর্ণাঢ্য আয়োজনে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু। নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক। অপহরণের ২৪ ঘন্টায় ভিকটিম উদ্ধার ৫ জন গ্রেপ্তার শায়েস্তাগঞ্জে বিভিন্ন অনিয়মের,দায়ে র‍্যাব,সেনাবাহিনী,ম্যাজিস্ট্রেটের অভিযান। সত্যের পথে নিঃশর্ত আত্মসমর্পণ। কাশিয়ানীতে ইয়াবা, গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার এক

কোম্পানীগঞ্জ সাহিত্য সংসদের আলোচনা সভা অনুষ্ঠিত। 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

আশরাফ উদ্দীন, সিলেট জেলা বিশেষ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সাহিত্য অনুরাগী, লেখক, কবি ও সংস্কৃতিমনাদের সংগঠন কোম্পানীগঞ্জ সাহিত্য সংসদ-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার জনপ্রিয় সাদাপাথর রিসোর্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা পরিচালনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ সুহেল আহমদ এবং সভাপতিত্ব করেন সহসভাপতি এম এ এইচ শাহীন।
সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণার আগ পর্যন্ত সহসভাপতি এম এ এইচ শাহীনকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। উপস্থিত সদস্যরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন।
এ ছাড়া নতুন কমিটি গঠনের পূর্বে নতুন সদস্য অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন—
সাধারণ সম্পাদক মোঃ এমরান আলী, সহ-সাধারণ সম্পাদক মুন্সি আবুল হাসান ও মানিক মিয়া ময়না, সাংগঠনিক সম্পাদক কবির মাহমুদ, অর্থ সম্পাদক সোহেল আহমদ, প্রচার সম্পাদক সাইদুল ইসলাম সাকিব।
এছাড়াও উপস্থিত ছিলেন সাহিত্য অনুরাগী অকিল আহমদ ও মাওলানা এমদাদুল হক।

আলোচনা সভায় সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণ, সাহিত্যচর্চার গতিশীলতা বৃদ্ধি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তৃত মতবিনিময় হয়। উপস্থিত সদস্যরা সম্মিলিতভাবে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট