বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ।
Title :

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

সাহারুল ইসলাম ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে মোটরসাইকেলে করে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাকেরনিচে চাপা পড়ে শাহাদুল ইসলাম (৫০) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার কানাগাড়ি বাজার এলাকার সরকার খাদ্য গুদামের সামনে মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত শাহাদুল ইসলাম ঘোড়াঘাট উপজেলার ১নং বুলাকিপুর ইউনিয়নের শালিকাদহ গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ওই ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। তিনি পেশায় ধান চালের ব্যবসা করতেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানান, আজ সোমবার সকালে বিএনপি নেতা শাহাদুল ইসলাম তার ব্যবসায়ীক কাজে বাড়ি থেকে মোটরসাইকেলে করে কানাগাড়ি বাজারে যান। বাজারের উত্তর পাশ থেকে দক্ষিণে খাদ্যগুদামে যেতে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরগামী স্টেড ফাস্ট নামের একটি দ্রুতগামী কাভার্ডভ্যান মহাসড়কে মোটরসাইকেলটি জোরে ধাক্কা দেয়। এতে শাহাদুল ইসলাম মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়েন। এ সময় শাহাদুল ইসলাম কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন। পরে, স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক শাহাদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, উপজেলার কানাগাড়ি বাজারে সড়ক দুর্ঘটনায় শাহাদুল ইসলাম নামের একজনের মৃত্যু হয়েছে। স্টেড ফাস্ট কুরিয়ারের কাভার্ডভ্যানটি আটক করা হলেও ঘটনার পর চালক পালিয়েছেন।

ওসি আরও জানান, নিহতের ভাতিজা আরিফুর ইসলাম বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলা করেছেন। নিহতের মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
০১-১২-২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews