1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনে দুটি ট্রাক্টর,১০টি মেশিন জব্দ ও জরিমানা প্রদান। মাধবপুরে রাতে দিনে প্রকাশ্যে বালু উত্তোলন, হুমকিতে পরিবেশ। মাধবপুরে ট্রাকে-বালির নিচে থাকা ১৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শায়েস্তাগঞ্জে তারেক রহমানের জনসভাস্থল পরিদর্শনে পুলিশ সুপার। বাহুবলে রাতের আঁধারে মাটি উত্তোলনে প্রশাসনের অভিযানে ট্রক্টর আটক ও কারাদণ্ড প্রদান। শীতার্তদের মাঝে গোয়াইনঘাট ছাত্র পরিষদের শীতবস্ত্র বিতরণ। ছাত্রদলের উদ্যোগে মোহনগঞ্জ পৌর গোরস্থানে আগাছা পরিষ্কার ছাত্রদলের উদ্যোগে মোহনগঞ্জ পৌর গোরস্থানে আগাছা পরিষ্কার গোপালগঞ্জে জেলা প্রশাসক মহোদয়ের ভোট কেন্দ্র পরিদর্শন। নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক, অর্থসহ গ্রেফতার সাত।

টুঙ্গিপাড়ায় ৭৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে আশ্রয়ণ প্রকল্পের ঘর।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

 

পলাশ চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার দারিয়ার কুল অসাহায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণ করা আশ্রয় প্রকল্প ফেইস – ০১ অধিকাংশ ঘর ৫০ হাজার থেকে শুরু করে দেড় লাখ টাকায় বিক্রি হয়ে গেছে। গোপন সূত্রে জানা যায় , শুরুতেই সচ্ছল ব্যাক্তিদের নামে
আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। সচ্ছল ব্যাক্তিরা ঐসব ঘরে বসবাস না করে টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন। দরিয়াকুল ভুমিহীনদের প্রকল্পের ছয়টি ঘর
বিক্রির অভিযোগ উঠেছে। আশ্রয়ণ প্রকল্পের দুই মালিক
নাজমিন ও বিপ্লব তাদের নামে থাকা ঘরটি টাকার বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। নাজমিন আক্তার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে ঘরটি বিক্রি করে এবং অন্য ঘরটির মালিক বিপ্লব ৭৫হাজার টাকার বিনিময়ে তার আপন মামা সুশীলের কাছে বিক্রি করেন । টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন স্থানে এসব আশ্রয়ণ প্রকল্পের
ঘরগুলো ৫০ হাজার থেকে
দেড় লাখ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সম্প্রতি সিঙ্গিপাড়া ও বালিয়া ডাঙ্গা ঘুরে এসব তথ্য পাওয়া যায়। টুঙ্গিপাড়া উপজেলা
কমিশনার (ভূমি) আল-আমীন হালদার বলেন , এই বিষয় আমার কাছে কোন অভিযোগ আসেনি তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট