মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে জেলা কৃষি ঋণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার। গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ২০ জন আহত, গোপালগঞ্জে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টি আর সি) পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত। কোম্পানীগঞ্জে কুরআনের হাফিজ ৪ শিক্ষার্থী, পেলেন সম্মানসূচক পাগড়ি কোটালীপাড়ায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আওয়ামী লীগের বিক্ষোভ,মিছিল। আনন্দ ভ্রমণে জাতীয় সাংবাদিক সংস্থা লালমাই উপজেলা শাখার নেতৃবৃন্দ। গোপালগঞ্জে পুলিশের মহাপরিদর্শকের উপস্থিতিতে কল্যাণ সভা অনুষ্ঠিত। গোপালগঞ্জে জেলাকারাগারে দায়িত্বরত আনসার সদস্যদের খাবার ছিনতাই। কোটালিপাড়ায় ওয়ার্ড বিএনপি’র সভাপতির বাড়িতে আগুন ধরিয়ে দিল দুর্বৃত্তরা
Title :

রূপাইছড়া রাবার বাগান ব্যবস্থাপকের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

মীর দুলাল।। বাহুবল উপজেলার রূপাইছড়া রাবার বাগানের ব্যবস্থাপক মনিরুল ইসলামের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার এবং বাগানের শ্রমিকদের মধ্যে বিভাজন সৃষ্টির অভিযোগ উঠেছে। এ বিষয়ে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের (বিএফআইডিসি) কর্মকর্তা-কর্মচারী শ্রমিকবৃন্দ যৌথভাবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর একটি বিস্তারিত লিখিত আবেদন জমা দিয়েছেন। আবেদনে অভিযোগ করা হয় ব্যবস্থাপক মনিরুল ইসলাম বিভিন্ন খাত দেখিয়ে গত কয়েক বছরে “নামে-বেনামে অগ্রিম উত্তোলন, ভুয়া বিল ভাউচার, জাল স্বাক্ষর এবং প্রকৃত কাজ না করিয়ে বাজেটের বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ” করেছেন। এতে প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি ছাড়াও বাগানের উৎপাদন ও ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। আবেদনপত্রে উল্লেখ করা হয়, ২০২৪-২৫ অর্থবছরে আনুষঙ্গিক খাত, পূর্ণ বাগান, পুনর্বাসন বাগান, ট্রাক্টর মেরামত, রেই-হাউস মেরামত, পানি লাইন, বাসাবাড়ি মেরামতসহ বিভিন্ন খাতে মোট কয়েক কোটি টাকার অনিয়ম-আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া পূর্ববর্তী অর্থ বছরগুলোতেও এফএস সুজন মিয়াসহ কয়েকজন কর্মচারীর নামে “অস্বাভাবিক পরিমাণ টাকা উত্তোলন” ও “ভুয়া খাত দেখিয়ে বার্ষিক বাজেট খরচ” করার তথ্য আবেদনে স্থান পায়। অভিযোগে বলা হয়, বাগানে আগুন প্রতিরোধে ফায়ার-লাইন ও ফায়ার-ওয়াচার নিয়োগ দেওয়ার কথা থাকলেও বাস্তবে কোনো লোক নিয়োগ দেওয়া হয়নি। অথচ তিন বছর ধরে এসব খাতে প্রায় ৮ লাখ টাকা বিল করা হয়েছে। অভিযোগকারী অনেকে জানান ফায়ার-ওয়াচারের অনুপস্থিতির কারণে ২০২৪ সালে প্রায় ১২০ একর নতুন বাগান আগুনে পুড়ে যায়। বাগানের শ্রমিকদের দাবি ব্যবস্থাপক ইচ্ছাকৃতভাবে শ্রমিকদের বিরুদ্ধে অফিস আদেশ ও জরিমানা আরোপ করেন। পরে জরিমানা মওকুফের নামে প্রতি মাসে ৩০/৪০ হাজার টাকা ঘুষ নেওয়া হয়। দুদকে পাঠানো আবেদনে বলা হয়, ব্যবস্থাপক মনিরুল ইসলাম গত কয়েক বছরে কিশোরগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় প্রায় ২ কোটি টাকার বেশি মূল্যের জমি ও বাড়ি ক্রয় করেছেন, যা তার বেতন ও পরিচিত আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এছাড়া তার বাবা একজন সাবেক ব্যাংক কর্মকর্তা, যিনি “আর্থিক দুর্নীতির অভিযোগে চাকরি হারিয়েছিলেন” আবেদনে এমন দাবিও করা হয়েছে। আবেদনকারীরা জানান, ব্যবস্থাপক মনিরুল ইসলাম নিজ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews