1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে ৭টি অবৈধ ইটভাটার ৪ লাখ কাঁচা ইট ধ্বংস দিনাজপুরের খানসামায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত। গোয়াইনঘাটে ড্রিম সানসেটের নতুন শাখা উদ্বোধন, ২০০ মানুষের মাঝে ইফতার বিতরণ। কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ ঘোড়াঘাটে ৩০ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় ভরসা কেবল একজন ফার্মাসিস্ট ঘোড়াঘাটে ২৬শে মার্চ উপলক্ষে প্রস্তুতি মুলক সভা ও দূর্যোগ বিষয়ক র‍্যালী অনুষ্ঠিত।  চট্টগ্রাম শীতাকুন্ড জঙ্গল সলিমপুরে যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার। মাধবপুরে ১কোটি ৫৫ লাখ টাকার ভারতীয় জিরা ও চশমা জব্দ। টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম: কাগজে-কলমে কেনাকাটা, বাস্তবে মালামাল শূন্য বিদ্যালয় পাইলটিং পর্যায়ে রাজবাড়ীতে ফ‍্যামিলি কার্ড বিতরণ।

মাধবপুরে তেলবাহী লরির পেছনে বাসের ধাক্কা, সুপারভাইজার নিহত।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা–সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাসের সুপারভাইজার নিহত হয়েছেন।

বুধবার ১৭ ডিসেম্বর সকালে
নারাইনপুর এলাকায় সাহেব বাড়ির গ্রেইট এর সামনে ঢাকা–সিলেট মহাসড়কে এ ঘটনা টি ঘটে।

এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির আল মোবারাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সজোরে তেলবাহী লরিটির পেছনে ধাক্কা দেয়।

সংঘর্ষে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে বাসে থাকা সুপারভাইজার গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত সুপারভাইজারের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যানবাহন চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনাকবলিত বাস ও লরিটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট