1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাটে পুলিশের ‘ফোর্স মোবিলাইজেশন ড্রিল’ ও বিশেষ অভিযান নলডাঙ্গা’র পাটুলে, ট্রাকের চাপায় ভাংড়ী ব্যবসায়ী নিহত।  পানছড়িতে পশু জবাই ও কোরবানির পশুর চামড়া সংরক্ষণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত। গোপালগঞ্জ সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।  আজমিরীগঞ্জে পুলিশের নিরাপত্তা জোরদার। কোরবানি সত্য, ত্যাগ ও আত্মশুদ্ধির অনন্ত আধ্যাত্মিক শিক্ষা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের প্রেস ব্রিফিং। পানছড়ি থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত ঘোড়াঘাটে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন।  সিলেটে র‍্যাব সদস্য ইমন আচার্য্য ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত।

মোহনগঞ্জে হ্যন্ডট্রলি চাপায় শিশু নিহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

 

মোহনগঞ্জ, নেত্রকোনা প্রতিনিধ

নেত্রকোনার মোহনগঞ্জে হ্যান্ডট্রলি চাপায় মো. তাফসির নামে সাড়ে চার বছর বয়সী এক শিশু নিহত হয়েছে

আজ সোমবার সকাল ১০টার দিকে পৌরশহরের নওহাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাফসির পৌরশহরের নওহাল এলাকার

সাইদুর রহমানের ছেলে

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাইদুর রহমান পূর্বধলা উপজেলার হিরণপুর এলাকার বাসিন্দা। বেশ কয়েক বছর ধরে মোহনগঞ্জ পৌরশহরের নওহাল এলাকায় ভাড়া বাসায় পরিবারসহ বসবাস শুরু করেন। দুই বছর আগে নওহাল এলাকায় জায়গা কিনেন তিনি। সম্প্রতি এতে পাকা ভবন তৈরি শুরু করেন। আজ সোমবার ঘরের কাজের জন্য হ্যান্ডট্রলি দিয়ে ইট নিয়ে আসছিলেন সাইদুর। এসময় তার সাথেই ছিলো ছোট্ট তাফসির। ইটভর্তি হ্যান্ডট্রলি পিছু হাঁটছিলো সে। একপর্যায়ে উল্টোদিকে এসে তাফসিরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় তাফসির।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, দুর্ঘটনার সময় শিশুটির বাবা সাইদুর রহমান পাশেই ছিলেন। নিজেদের জন্য ইট নিয়ে আসছিলেন  তিনি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই। আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট