1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে পরকীয়া প্রেমিকের সাথে স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী। ঝিনাইদহ ছাত্রদলের পক্ষে এসএসসি পরীক্ষার্থীদের পানি-বিস্কুট বিতরণ। অসহায় রোগীর পাশে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ঝিনাইদহ কালীগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন। গোপালগঞ্জে হাম- রুবেলা ক্যাম্পেইন-উদ্বোধন গোপালগঞ্জে আ: লীগের বন,পরিবেশ সম্পাদিকাকে বিএনপির সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন সংরক্ষিত নারী আসনে কেন্দ্রীয় নেত্রী শাম্মী আক্তারকে মনোনয়ন দিয়েছে বিএনপি। পানছড়িতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে গন সচেতনতা সভা অনুষ্ঠিত লালমাইয়ে হাম- রুবেলা টিকা প্রদানের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ফটিকছড়িতে অকটেনের আগুনে দগ্ধ ফিলিং স্টেশন ম্যানেজারের মৃত্যু

ঘোড়াঘাটে জমাজমি নিয়ে বিরোধে দুই পক্ষের মধ্যে সংর্ঘষে আহত ১

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

 

সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে জমাজমি নিয়ে বিরোধে দুই পক্ষের মধ্যে সংর্ঘষে ১জন আহত হয়ে ওসমানপুর হাসপাতালে ভর্তি হয়েছে। জানাযায় গত ১লা মার্চ বিকেলে ঘোড়াঘাট উপজেলা ৬ঘট্টি গ্রামের শহিদুল ইসলাম ও বিবাদী উজ্জলগংদের সাথে দীর্ঘ দিন থেকে একই এলাকার ২একর ৯২শতক পুকুরের জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে উলে−খিত দিনে শহিদুলের বড় ছেলে সানোয়ার হোসেন (৪০)সহ তার সঙ্গি সবুজ(৩৫) ও রুবেল(৩২) ওসমানপুর বাজার থেকে বাড়ী ফেরার পথে পাঠশাও গ্রামের আল আমিনের বাড়ীর সামনে তাদেক বিবাদীরা পেয়ে তাদের পথরোধ করে বেদম মারপিট করাসহ গুরুত্বর আহত করে, পরে হামলা কারিরা তাতেও ক্ষান্ত না হয়ে শহিদুলের বসত বাড়ীর দরজা ও জ্বানালা ভাংচুর করে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে আহত সানোয়ার হোসেনসহ তার সঙ্গিদেরকে ওসমানপুর হাসপাতালে ভর্তি করে, শহিদুল ইসলাম বাদী হয়ে ১৫-জনকে আসামী করে থানায় একটি এজাহার দাখিল করেছে। এ ঘটনাটি ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম তা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই পক্ষের মধ্যে ২ একর ৯২ শতক পুকুেরর জমি নিয়ে দীর্ঘ দিনের বিরোধ যাহা আদালতে মামলা চলমান রহিয়াছে। তবে গত ১লা মার্চ বিকেলে দুই পক্ষের মধ্যে সংর্ঘষ হয়েছে বলে উভায় পক্ষের অভিযোগ পেয়েছি,তদান্ত সাপেক্ষে আইনুগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

মোঃ সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট