বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক হাফিজুর গ্রেপ্তার। গোয়াইনঘাটে বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ। গোয়াইনঘাটে ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা! গোয়াইনঘাটে ধানের গোলায় ১,২০৫ বোতল ফেনসিডিল, নারী মাদক কারবারি গ্রেপ্তার। শায়েস্তাগঞ্জে মাদক সেবনের দায়ে দুই জনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান। বাহুবলের মিরপুরে র‌্যাবের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান। কোটালীপাড়ায় পিঞ্জুরী ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী মানিকুজ্জামানের নির্বাচনী সভা অনুষ্ঠিত. রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে খোকসা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র ও প্রতিবাদ। রাজবাড়ীর পাংশায় সাপ্তাহিক পাংশা বার্তার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
Title :

ঐতিহাসিক ঘোড়াঘাটের উন্নয়ন মূলক পরিকল্পনার চতুর্থ প্রস্তাবনা।

  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ২১৯ বার পড়া হয়েছে

সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুর জেলার ঘোড়াঘাট থেকে দিনাজপুর, রংপুর, বগুড়া ও গাইবান্ধার সাথে যোগাযোগের জন্য আঞ্চলিক হাইওয়ে সংযোগ রয়েছে। এখন জয়পুরহাট হইতে ঘোড়াঘাট হয়ে পলাশবাড়ী পর্যন্ত চার লেন বিশিষ্ট একটি আঞ্চলিক হাইওয়ে নির্মাণ পূর্বক জাতীয় হাইওয়ের সাথে সংযোগ প্রদান করতে হবে। এবং এই কাজটিকে একটি অগ্রাধিকার প্রকল্প হিসেবে হাতে নেয়া প্রয়োজন।
এই আঞ্চলিক হাইওয়ে নির্মিত হলে শুধুমাত্র অত্র এলাকার ১০/১৫ টি উপজেলার নয় বরং পাঁচ জেলার কোটি কোটি জনসাধারণের আন্তঃজেলা যোগাযোগের যুগান্তকারী সুযোগ পাবে। যা ব্যবসা-বানিজ্যের প্রভূত বিস্তার সহ চিকিৎসা সেবা ও উন্নয়নের মাইলফলক রচনা করবে।

গোবিন্দগঞ্জ – দিনাজপুর আঞ্চলিক সড়ক টি চার লেনে উন্নিত করণঃ
গোবিন্দগঞ্জ – ঘোড়াঘাট – দিনাজপুর আঞ্চলিক সড়ক টি দুই লেনের হওয়ায় প্রায়শই দুর্ঘটনা সংঘটিত হয়। তাছাড়া একি রাস্তায় ধীর গতির ছোট যানবাহন চলাচলের ফলে দূর পাল্লার বাস ট্রাকের গতি সীমিত হয়ে পড়ে। এবং গন্তব্যে পৌঁছাতে বিলম্ব ঘটে।
কাজেই এই আঞ্চলিক সড়কটি অতিসত্বর চার লেনে উন্নিত করা প্রয়োজন।

ঘোড়াঘাট হাজীরঘাটে একটি পূর্ণাঙ্গ ব্রিজ নির্মাণঃ
করতোয়া নদীর উপর হাজীরঘাটে পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়ন হইতে ঘোড়াঘাট সংযোগকারী একটি পূর্ণাঙ্গ ব্রিজ নির্মাণ এলাকার জনগণের বহুদিনের দাবি।
ইতিপূর্বে জনপ্রতিনিধিগন এ ব্যপারে প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করেননি।
কাজেই এ ব্রিজের গুরুত্ব যে কতখানি তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

করতোয়া নদীর উপর মংলিশপুর ঘাটে একটি সিঙ্গেল ব্রিজ নির্মাণ করা
পলাশবাড়ী উপজেলার মংলিশপুর, জাফর, নয়নপুর সহ কিশোরগাড়ি ও হোসেনপুর ইউনিয়নের অধিকাংশ জনগণ এই মংলিশপুর ঘাট দিয়েই তারা ঘোড়াঘাটে আসে তাদের দৈনন্দিন বাজার, ছেলেমেয়েদের স্কুল কলেজ, উৎপাদিত শাকসবজী, ডিম দুধ বিক্রি করার জন্য।
কিন্তু নৌকায় যাতায়াত যে কত বিড়ম্বনা তা বলার অপেক্ষা রাখে না।
কাজেই এখানে দৈনন্দিন যাতায়াত ও পণ্য পারাপারের জন্য একটি সিঙ্গেল ব্রিজ নির্মাণ অতীব জরুরী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews