1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
অসহায় রোগীর পাশে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ঝিনাইদহ কালীগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন। গোপালগঞ্জে হাম- রুবেলা ক্যাম্পেইন-উদ্বোধন গোপালগঞ্জে আ: লীগের বন,পরিবেশ সম্পাদিকাকে বিএনপির সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন সংরক্ষিত নারী আসনে কেন্দ্রীয় নেত্রী শাম্মী আক্তারকে মনোনয়ন দিয়েছে বিএনপি। পানছড়িতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে গন সচেতনতা সভা অনুষ্ঠিত লালমাইয়ে হাম- রুবেলা টিকা প্রদানের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ফটিকছড়িতে অকটেনের আগুনে দগ্ধ ফিলিং স্টেশন ম্যানেজারের মৃত্যু ঝিনাইদহে দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কোটালীপাড়ায় জমি নিয়ে বিরোধে কৃষক নিহত

নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ পাহাড় কাটার দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়গাও গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বড়গাও গ্রামে অভিযান চালানো হলে পাহাড় কাটার অপরাধে ওই গ্রামের ধন মিয়ার ছেলে ছালেহ আহমেদকে হাতেনাতে আটক করা হয়। ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর আওতায় তার বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন বলেন, এই ধরনের অপরাধ রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং দোষীদের বিচারের আওতায় আনা হবে। স্থানীয়রা জানান, এ ধরনের অভিযানের ফলে পাহাড় কাটার অবৈধ কর্মকাণ্ড বন্ধে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট