মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

বাগেরহাটে সাংবাদিকের ভূমিকা শির্ষক কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

মাসুম বিল্লাহ
বাগেরহাট,জেলা প্রতিনিধিঃ

গণতন্ত্রে সাংবাদিকদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে বাগেরহাটে অনুষ্ঠিত হলো সাংবাদিকদের নিয়ে এক কর্মশালা। কর্মশালায় মানবাধিকার সুরক্ষা ও প্রচারে গণমাধ্যমকর্মীদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবার (৫ মে) দুপুরে বাগেরহাট ফাউন্ডেশনের হলরুমে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর সহযোগীতায় অ্যাসোসিয়েশন ফর সোসাইটিস হেল্পলেস (আস বাংলাদেশ)-এর আয়োজনে গণতন্ত্রে সাংবাদিকের ভূমিকা শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে স্বাধীন, দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতা অপরিহার্য। মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তুলে ধরা, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং জনমত গঠনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কর্মসূচিতে স্থানীয় পর্যায়ের সাংবাদিকদের বিভিন্ন চ্যালেঞ্জ, নিরাপত্তা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সাংবাদিকদের মধ্যে নেটওয়ার্কিং বৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

আস বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্ভোধন করেন মানবাধিকার সাংস্কৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এ্যাডভোকেট সাইদুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সহসভাপতি েএস এম রাজ, সাধারন সম্পাদক হেদায়েত হোসেন লিটন, যুগ্মসাধারন সম্পাদক ইয়ামিন আলী, সাবেক সাধারন সম্পাদক আলী আকরব টুটুল, সাংবাদিক মোল্লা আঃ রব, শৈয়দ শওকত হোসেন, শওকত আলী বাবু, আরিফুল ইসলাম, আকমলউদ্দিন সাখি, ইসরাত জাহান,এসএস সোহান,সামসুররহমান,সহ জেলার ৩৩ জন গণমাধ্যমকর্মী কর্মশালায় অংশগ্রহন করেন।

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও মানবাধিকার রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখতে সহায়ক হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews