বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
নওগাঁর বলিহার চকরাশ বল্লবগ্রামে এমপি ধলুর উদ্যোগে রাস্তার উন্নয়ন। গোয়াইনঘাটে বিজিবির সচেতনতাবৃদ্ধি শিক্ষার্থীদের মাঝে   ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। মোহনগঞ্জ পৌরসভার ১৫ কোটি ৭২ লাখ টাকার বাজেট ঘোষণা। শায়েস্তাগঞ্জের সুতাংয়ে ট্রাক,পিকআপ,সিএনজি, ত্রিমুখী সংঘর্ষে  নিহত ১,আহত ৩ দিনাজপুরের ঘোড়াঘাটে ঐতিহ্যবাহী ঋষিঘাট বারুণী গঙ্গাস্নান মেলা অনুষ্ঠিত। মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার গোপালগঞ্জে মাদক ,সন্ত্রাস ও নৈরাজের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।  নলডাঙ্গায় দিনমজুরদের মধ্যে টিশার্ট উপহার বিতরণ। হবিগঞ্জে নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
Title :

গোপালগঞ্জে সংরক্ষিত মহিলা আসনের এমপি সুবর্ণা ঠাকুরকে সংবর্ধনা।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি গোপালগঞ্জ

গোপালগঞ্জ জেলার সংরক্ষিত মহিলা আসনের নব নির্বাচিত এমপি সুবর্না ঠাকুরকে তাঁর নিজ বাড়িতে আজ মঙ্গলবার(৭ মে ২০২৬)
সংবর্ধনা প্রদান করা হয়। এমপি হিসাবে নির্বাচিত হয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে আজ সুবর্ণা ঠাকুর গোপালগঞ্জ জেলার ওড়াকান্দিতে ফিরে আসেন । এ সময় বিপুল সংখ্যক লোক রাস্তার দুপাশে দাঁড়িয়ে থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। এলাকাবাসীর ভালোবাসায় আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয়। স্কুলের ছাত্র- ছাত্রীরা তাদের শিক্ষিকাকে পেয়ে আনন্দে উদ্বেলিত হয়ে রাস্তার দুপাশে দাঁড়িয়ে ফুলেল শুভেচ্ছা জানান । এই সংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে সুবর্ণ ঠাকুর বলেন , বাংলাদেশ আমাদের জন্মভূমি , এদেশের প্রতি আমাদের অনেক দায়িত্ব । এই বাংলাদেশে বসেই আমাদের ভবিষ্যৎ নিশ্চিত করতে চাই। আমরা অন্য দেশের উপর নির্ভরশীল না হয়ে বাংলাদেশকে ভালোবেসে আমাদের নিজেদের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করব । বর্তমান সরকার আমার উপরে যে গুরুদায়িত্ব অর্পণ করেছে তাহা আমি সততা ও নিষ্ঠার সহিত পালন করব । প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর আমি কৃতজ্ঞ
আমাকে মানুষের সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য। আমার জীবনের শেষ দিন পর্যন্ত দায়িত্বে অবিচল থেকে দেশের মানুষের জন্য কাজ করে যাব। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি গোপালগঞ্জবাসী মানুষের প্রতি যাদের এ ভালোবাসা ও আশীর্বাদে আজকে আমার এই প্রাপ্তি। আমি ওড়াকান্দির পুরোধা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে স্মরণ করে আমার এই সম্মান ও অর্জন ঠাকুর এর প্রতি উৎসর্গ করছি । ঠাকুরের আশীর্বাদ নিয়ে আগামী দিনে মানুষের সেবাই হবে আমার কর্মময় জীবনের মূল মন্ত্র । এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও ঠাকুর বাড়ির মতুয়া সংঘের সদস্যবৃন্দ ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews