বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে ভারতের কাছে হস্তান্তর! টুঙ্গিপাড়ায় বিক্ষুব্ধ জনতা মাইকে স্লোগান দিয়ে পুড়িয়ে দিল থানা। হবিগঞ্জ সদর হাসপাতালে এসআরবি’র অভিযান,৫ দালাল আটক,৭দিনের কারাদণ্ড প্রদান।  রাজারহাটে ১০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতা কে গ্রেফতার করেছে পুলিশ। নলডাঙ্গায় অবৈধভাবে ধানের বীজ প্যাকেটজাত করায় ৩০ হাজার টাকা জরিমানা। টুংগীপাড়ায় আড়াই বছর পরে শেখ মুজিবুর রহমাণের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন। গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিপি মোতায়েন, আইনশৃঙ্খলা স্বাভাবিক। গোপালগঞ্জে আ.লীগের মিছিলে ভাঙচুর ও অগ্নিসংযোগ, ডিসি ও এসপি বদলি। গোপালগঞ্জে পুলিশের বেষ্টনী ভেঙে রাজপথে হাজারো জনতা। মাধবপুরে রাতের আঁধারে অবৈধ ভাবে ফসলি জমির মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা।
Title :

বাগেরহাটে জুস কেনাকে কেন্দ্র করে দোকানিকে কুপিয়ে হত্যা।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

মাসুম বিল্লাহ
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাটের চিতলমারীতে জুস কেনাবেচাকে কেন্দ্র করে মোঃ মুজাহিদ (৪০) নামে এক দোকানিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার হিজলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুজাহিদ স্থানীয় একজন দোকানি বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত বাইজিদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দোকানে জুস কেনাকে কেন্দ্র করে মুজাহিদ ও বাইজিদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে বিরোধ সৃষ্টি হয়। পরে বাইজিদ ধারালো কাচি দিয়ে মুজাহিদের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত বাইজিদের বাড়িঘরে ভাঙচুর চালায় এবং তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় বাইজিদকে উদ্ধার করে আটক করে।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews