বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
নওগাঁর বলিহার চকরাশ বল্লবগ্রামে এমপি ধলুর উদ্যোগে রাস্তার উন্নয়ন। গোয়াইনঘাটে বিজিবির সচেতনতাবৃদ্ধি শিক্ষার্থীদের মাঝে   ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। মোহনগঞ্জ পৌরসভার ১৫ কোটি ৭২ লাখ টাকার বাজেট ঘোষণা। শায়েস্তাগঞ্জের সুতাংয়ে ট্রাক,পিকআপ,সিএনজি, ত্রিমুখী সংঘর্ষে  নিহত ১,আহত ৩ দিনাজপুরের ঘোড়াঘাটে ঐতিহ্যবাহী ঋষিঘাট বারুণী গঙ্গাস্নান মেলা অনুষ্ঠিত। মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার গোপালগঞ্জে মাদক ,সন্ত্রাস ও নৈরাজের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।  নলডাঙ্গায় দিনমজুরদের মধ্যে টিশার্ট উপহার বিতরণ। হবিগঞ্জে নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
Title :

পানছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদ ইমামের আবেগঘন  বিদায় নিলেন মাওঃ দলিলুর রহমান।

  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

মোঃহেলাল উদ্দিন,পানছড়ি,খাগড়াছড়ি প্রতিনিধিঃখাগড়াছড়ির পানছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম মাওলানা মোঃ দলিলুর রহমান দীর্ঘ ২৯ বছর দায়িত্ব পালন শেষে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন।তাঁর বিদায়কে ঘিরে মসজিদ প্রাঙ্গণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

দীর্ঘ সময় ধরে তিনি নিষ্ঠা,সততা ও ধর্মীয় অনুশাসনের মাধ্যমে মুসল্লিদের ইমামতি করে আসছিলেন।পাশাপাশি মসজিদের উন্নয়ন,সম্প্রসারণ ও ধর্মীয় কার্যক্রম পরিচালনায় তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে জানান স্থানীয় মুসল্লিরা।

বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃবেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউছুফ আলীসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা ফুলেল শুভেচ্ছা ও সম্মাননার মাধ্যমে মাওলানা দলিলুর রহমানকে রাজকীয় বিদায় জানান।

এ সময় অত্র মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃসেলিম ও মসজিদ পরিচালনার দায়িত্বে থাকা সদস্যরা তাঁর হাতে এককালীন নগদ অর্থ তুলে দেন।

বিদায় অনুষ্ঠানে বক্তারা বলেন, মাওলানা দলিলুর রহমান শুধু একজন ইমামই নন,তিনি ছিলেন এলাকার ধর্মীয় ও সামাজিক পথপ্রদর্শক।তাঁর অবদান পানছড়িবাসী দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

প্রিয় ইমামের বিদায়ে মসজিদ প্রাঙ্গণে এক আবেগঘন ও শোকাহত পরিবেশের সৃষ্টি হয়। অনেক মুসল্লিকে এ সময় আবেগাপ্লুত হতে দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews