মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুবসংঘের উদ্যোগে ফয়জাবাদ উচ্চ বিদ্যালয় কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। ২৯ বছরের অপেক্ষার অবসান, কোম্পানীগঞ্জ হাসপাতালে প্রথম সিজারে পুত্রসন্তান জন্ম গোপালগঞ্জে টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিকে টিসিবি’র ডিলার পুনঃনিয়োগ। কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি ঘর নির্মাণ। হবিগঞ্জে আমিরচাঁন কমপ্লেক্সের গ্যারেজের সামনে গাড়ির চাপায় শিশু নিহত। বানিয়াচংয়ে ইউপি সদস্যের নির্দেশে দখলকৃত সরকারি ভূমি এখনও দখলমুক্ত হয়নি! মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে। কাশিয়ানীতে শিক্ষিকা বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ লালমাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত, শিশুবিয়ে বন্ধে সচেতনতার আহ্বান
Title :

গোপালগঞ্জে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি গোপালগঞ্জ

গোপালগঞ্জে পল্লী উন্নয়ন একাডেমির উদ্যোগে একাডেমিক ভবনে শুক্রবার ১৫
মে দুপুরে উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবনমান উন্নয়নে সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা জনাব রাশেদ আল মাহমুদ , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ -১ আসনের এমপি জনাব সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ- ২ আসনের এমপি ডাঃ কে এম বাবর, বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব এস এম জিলানী, এছাড়া উপস্থিত ছিলেন , জেলা প্রশাসক জনাব মোঃ আরিফ- উজ -জামান, পুলিশ সুপার হাবীবুল্লাহ ও জেলা পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ । এ সময় মাননীয় উপদেষ্টা উপকূলীয় জনগোষ্ঠীর সমস্যা চিহ্নিত করার জন্য গোপালগঞ্জ জেলার সংশ্লিষ্ট তিনজন এমপিকে নির্দেশনা প্রদান করেন এবং সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ প্রদান করেন। মাননীয় উপদেষ্টা আরো বলেন, অর্থ মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় অর্থের বরাদ্দ দেয়া হবে। এ বিষয়ে কোন প্রকার কার্পণ্যতা করা হবে না। তিনজন এমপিই মাননীয় উপদেষ্টা কে আশ্বস্ত করেছেন পল্লী উন্নয়ন একাডেমির মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠীর সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পল্লী উন্নয়ন একাডেমীর গোপালগঞ্জ জেলা মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিস্তারিত আলোচনা শেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সেমিনার শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews