মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

রাজবাড়ীতে বন্ধুর বিয়ের দাওয়াত না পেয়ে, রাস্তায় নেমে বন্ধুদের বিক্ষোভ মিছিল।

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি
টাকা লাগলে টাকা নিতি, তাবুও বন্ধুদের দাওয়াত দিতি” এমন ব্যতিক্রমী স্লোগানের মাধ্যমে বিক্ষোভ মিছিল করেছে বন্ধু শাকিলের বিয়েতে দাওয়াত না পাওয়া একদল তরুণ।

শুক্রবার (১৫মে) বিকেলে ঢাকা–খুলনা মহাসড়কের দৌলতদিয়া মডেল হাই স্কুলের সামনে এ বিক্ষোভ মিছিল করেন গোয়ালন্দ উপজেলার এসএসসি ১৫ ব‍্যাচের এর বন্ধুরা।

এসময় তারা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে সড়কের পাশে অবস্থান নিয়ে বিভিন্ন হাস্যরসাত্মক স্লোগান দিতে থাকে। তাদের স্লোগান ছিল—
শাকিলের বাসরঘর “ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, শাকিলের গোপন বিয়ে,”মানি না, মানবো না, ইত্যাদি।

আশিক নামের এক বন্ধু জানান, দীর্ঘদিন ধরে শাকিল শেখ বন্ধুদের বিয়েতে দাওয়াত দেওয়ার আশ্বাস দিয়ে আসছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বিয়ে করলেও বন্ধুদের কাউকেই দাওয়াত দেয়নি। এতে বন্ধু মহলে অভিমান ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরে আমরা সবাই মিলে প্রতীকী বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন, “বিয়ের খবর গোপন রাখায় আমরা কষ্ট পেয়েছি। তাই বন্ধুরা এক হয়ে প্রতিবাদ জানাচ্ছি।

বিক্ষোভ মিছিলের প্রধান আয়োজক আয়নাল আহসান বলেন, গোয়ালন্দ উপজেলার এসএসসি-১৫ ব্যাচের বন্ধুদের মধ্যে দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। সবাই নিয়মিত যোগাযোগ রাখলেও হঠাৎ করে তাদের বন্ধু দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডলের পাড়া এলাকার বাসিন্দা শাকিল শেখ বিয়ে করে ফেলেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই বিয়ের অনুষ্ঠানে বন্ধুদের দাওয়াত না দেওয়ায় তারা এই ব্যতিক্রমী প্রতিবাদের আয়োজন করেছেন। তবে মান অভিমান থাকলেও নবদম্পতির সুখ ও সুন্দর দাম্পত্য জীবনের জন্য দোয়া করেছেন বন্ধুরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews