মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।

মাদকমুক্ত ও পরিচ্ছন্ন রাজশাহী গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান। 

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

 

মো রাজু আহমেদ জেলা প্রতিনিধি রাজশাহী

রাজশাহীকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও মাদকমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, “রাজশাহীকে কোনোভাবেই মাদকের আখড়ায় পরিণত হতে দেওয়া যাবে না। মাদকের বিরুদ্ধে আমি সবসময় সোচ্চার থাকব এবং এ বিষয়ে নগরবাসীকেও সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।”
বুধবার বিকেলে রাজশাহী সিটি কর্পোরেশনের কনফারেন্স রুমে রাজশাহী মডেল প্রেসক্লাব-এর নেতৃবৃন্দ ও সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নগরী পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে রাজশাহী সিটি কর্পোরেশনের বিশেষ উদ্যোগের কথা তুলে ধরে নগর প্রশাসক বলেন, যারা ছাগল বা খাসি কোরবানি করবেন তাদের প্রত্যেককে একটি করে পলিথিন ব্যাগ ও আধা কেজি ব্লিচিং পাউডার দেওয়া হবে। আর যারা গরু বা বড় পশু কোরবানি করবেন, তাদের দেওয়া হবে দুটি পলিথিন ব্যাগ ও এক কেজি ব্লিচিং পাউডার। তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, পশুর বর্জ্য নির্ধারিত পলিথিনে সংরক্ষণ করলে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা দ্রুত সময়ের মধ্যে তা সংগ্রহ করবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ঈদের দিন রাত ১০টার মধ্যেই পুরো নগরীর কোরবানির বর্জ্য অপসারণ সম্ভব হবে।
তিনি আরও বলেন, নগরবাসীর ভোগান্তি কমাতে দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থায় জমে থাকা আবর্জনা অপসারণের কাজ শুরু হয়েছে। প্রায় ১০ থেকে ১২ বছর ধরে আটকে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হলে বর্ষাকালে অল্প বৃষ্টিতেই সৃষ্ট জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এছাড়া নগরীর বিভিন্ন স্থানে রাস্তার খানাখন্দ ও ভাঙাচোরা অংশ দ্রুত সংস্কারের আশ্বাস দিয়ে তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “নগরীর যেখানেই সমস্যা চোখে পড়বে, সাংবাদিকরা আমাদের অবহিত করলে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণের চেষ্টা করব।” তিনি আরও উল্লেখ করেন, সিটি কর্পোরেশনের পরিচর্যায় রাস্তার ডিভাইডারগুলোতে লাগানো ফুলগাছগুলো নতুন সৌন্দর্য যোগ করেছে, যা নগরবাসীর প্রশংসা কুড়াচ্ছে।

সভায় বক্তব্য দেন মোমিন ওয়াহিদ হিরো। তিনি বলেন, অল্প সময়ের মধ্যেই নগর প্রশাসকের বিভিন্ন ইতিবাচক উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে আশাবাদ সৃষ্টি করেছে। নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম, রাস্তা সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নাগরিক সেবাকে আরও গতিশীল করার উদ্যোগ প্রশংসনীয় বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তিনি নগরীর জলাবদ্ধতা, কিছু গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থা, মাদক বিস্তার রোধ এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিতে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “গণমাধ্যম সবসময় জনগণের কথা তুলে ধরে। আমরা চাই রাজশাহী একটি আধুনিক, নিরাপদ ও বসবাসযোগ্য নগরীতে পরিণত হোক। এ লক্ষ্যে প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে ইতিবাচক পরিবর্তন আরও দ্রুত দৃশ্যমান হবে।”

সভায় সভাপতির বক্তব্যে ইমদাদুল হক বলেন, বর্তমান নগর প্রশাসকের নেতৃত্বে রাজশাহীতে ইতোমধ্যেই দৃশ্যমান পরিবর্তনের সূচনা হয়েছে। তিনি বলেন, “স্বল্প সময়ের মধ্যেই পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও নাগরিক সেবায় যে আন্তরিকতা দেখা যাচ্ছে, তা সত্যিই প্রশংসার দাবিদার।” তিনি আরও বলেন, একটি আধুনিক নগর গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি নাগরিক সমাজ ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকলে অচিরেই রাজশাহী দেশের অন্যতম দৃষ্টিনন্দন ও বাসযোগ্য নগরীতে পরিণত হবে। একই সঙ্গে তিনি নগরীর বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে প্রশাসনের আন্তরিক পদক্ষেপের জন্য ধন্যবাদ জানান।

মতবিনিময় সভায় রাজশাহী মডেল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews